ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

হঠাৎ গভীর রাতে অশান্ত হয়ে ওঠে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষাঙ্গন

হঠাৎ গভীর রাতে অশান্ত হয়ে ওঠে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার গভীর রাতে উভয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে কয়েক দফা পাল্টাপাল্টি হামলা হয়। রাত ৪টা পর্যন্ত হামলা চলে। এতে আহত হয়ে অন্তত ৫১ জন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

জানা গেছে, নগরীর বটতলা এলাকায় একটি বিরোধপূর্ণ জমির জন্য সেখানে যান বিএম কলেজের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের একটি পক্ষ ওই পরিবারের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করে। ওই ঘরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বসবাস করেন। এ খবর বিশ্ববিদ্যালয়ে গেলে সেখান থেকে কয়েকজন শিক্ষার্থী ওই স্থানে আসেন।করা হচ্ছে, কলেজের শিক্ষার্থীরা তখন তাদের সঙ্গে অসদাচরণ করেন। এরপর বিএম কলেজের এক বৈষম্যবিরোধী নেতার ওপরও হামলা চালানো হয়। এরপর থেকে উভয় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। রাতে ববি শিক্ষার্থীরা বিএম কলেজের সামনে এলে শুরু হয় সংঘাত। পরে তা ভয়াবহ আকারে রূপ নেয়। শিক্ষার্থীরা বিএম কলেজে ঢুকে ব্যাপক ভাঙচুর করেন।

এদিকে গভীর রাতে সেনাবাহিনী আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। উভয় পক্ষকে বুঝিয়ে ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসকেরা জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বিরোধপূর্ণ বাড়ি দখল করাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে হয়। মঙ্গলবার বিকেলে স্ব-স্ব ক্যাম্পাসের সামনে ওই মানববন্ধন করেন ববি ও বিএম কলেজের শিক্ষার্থীরা।

আরও খবর