নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

পোল্ট্রি ফার্মের মুরগী বোঝাই পিকআপ হতে ৩০হাজার ইয়াবা উদ্ধার ; চালক-হেলপার গ্রেফতার

টেকনাফের হ্নীলা ইউপির ৮নং ওয়ার্ড মেম্বার নুরুল হুদা ও তার ভাইয়ের মালিকাধীন পোল্ট্রি ফার্মের মুরগী বোঝাই পিকআপ হতে ৩০হাজার ইয়াবার চালান উদ্ধার করেছে র‌্যাব। এই ঘটনায় মুরগী বহনের পিকআপ গাড়িটি জব্দ করে চালক ও হেলপারকে আটক করা হয়েছে। 


কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী জানান, গত ৫সেপ্টেম্বর রাত সোয়া ১১টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর ব্যাটালিয়ন সদরের একটি চৌকষ আভিযানিক দল পোল্ট্রি মুরগী বহনকারী একটি পিকআপ গাড়িযোগে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া-কক্সবাজার লিংকরোড আঞ্চলিক সড়কের ধুরুমখালী এলাকায় জামাল মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে মাদক বিরোধী অভিযান শুরু করে। এসময় মুরগী বহনকারী একটি সাদা রংয়ের পিকআপ (রেজিঃ নং ঢাকা-মেট্রো-ন-১১-৩৬২১) চেকপোস্টে এসে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িটি সন্দেহজনকভাবে কৌশলে দ্রæত চেকপোষ্ট অতিক্রম করার চেষ্টাকালে হ্নীলা পশ্চিম লেদার মৃত নজির আহমদের পুত্র নুরুল ইসলাম (২৮) এবং ৯নং ওয়ার্ড মোচনী পাড়ার ফজল করিমের পুত্র মোঃ ফারুক (১৯) সহ গাড়িটি আটক করা হয়। পরে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে গাড়িতে ইয়াবা রয়েছে মর্মে স্বীকার করায় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও গাড়ি তল্লাশী করে পিকআপের কেবিনের পিছনের অংশে ঢালার সাথে বিশেষ কায়দায় লুকানো মোট ৩০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে তাদের নাম-ঠিকানা প্রকাশসহ দীর্ঘদিন যাবত ড্রাইভারী পেশার আড়ালে উক্ত গাড়িটি ব্যবহার করে কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা পাচার করে আসছে বলে জানায়। 



স্থানীয়রা জানায়, ধৃত মাদক কারবারী চালক-হেলপার দীর্ঘদিন ধরে হ্নীলা ইউপির ৮নং ওয়ার্ড মেম্বার নুরুল হুদা ও তার ভাই আবছারের মালিকানাধীন পোল্ট্রি ফার্মের কর্মচারী হিসেবে কাজ করে আসছে। 


এ বিষয়ে নুরুল হুদা মেম্বারের সাথে কথা বলতে চাইলে মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। 


উক্ত কর্মকর্তা আরো জানান,উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে। ###

Tag
আরও খবর