আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

যাত্রীর লাগেজ থেকে ৬৮০০ ইউরো চুরি, আটক ৫

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-09-2024 10:53:54 am

একজন চেন্নাইগামী যাত্রীর চেকড লাগেজ থেকে ৬৮০০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ ১০ হাজার টাকা) চুরির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ছয়জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের পাঁচজনকে পুলিশে দিয়েছে বিমান। একজন পলাতক রয়েছে।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ওই যাত্রী ২ সেপ্টেম্বর বিমানের বিজি-৩৬৩ ফ্লাইটে ঢাকা থেকে চেন্নাই যান। লাগেজে তার ইউরো না পেয়ে লিখিত অভিযোগ করেন বিমানে। এরপরই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে তারা।


এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চেন্নাই পৌঁছে এক যাত্রী তার চেকড লাগেজে রক্ষিত বৈদেশিক মুদ্রা না পেয়ে লিখিত অভিযোগ করেন। বিমানের নিরাপত্তা বিভাগ থেকে বিষয়টির ওপর প্রাথমিক তদন্ত করে ঢাকা স্টেশনে সেদিন কর্মরত ছয়জন ট্রাফিক হেলপারকে চিহ্নিত করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।


তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সব ধরনের অনিয়ম, দুর্নীতি ও যাত্রী হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। এ ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে বিমান নিরাপত্তা বিভাগ থেকে ঢাকার বিমানবন্দর থানায় মামলা করা হয়। মামলায় ছয়জনের মধ্যে পাঁচজনকে থানায় সোপর্দ করা হয় এবং একজন পালিয়ে যায়। আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুরি করা অর্থ দ্রুত উদ্ধার করে যাত্রীকে ফেরত দেওয়া হবে।


বোসরা ইসলাম বলেন, এ ঘটনার নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় নেওয়া হবে।


এক বার্তায় যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে বিমান জানায়, আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের চেকড ব্যাগেজে মূল্যবান সামগ্রী, টাকা-পয়সা ও অলংকারাদি পরিবহনে নিরুৎসাহিত করে। এসব সামগ্রী হ্যান্ড ব্যাগেজে বহনের জন্য অনুরোধ জানায় তারা।

আরও খবর