ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে, বললেন অর্থ উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-09-2024 11:14:44 am

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।


মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘বিদ্যুতের ঘাটতি মেটাতে সরকার চেষ্টা করছে। এজন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি, কয়লা আমদানি করা হচ্ছে।’


এসময় গত জুলাই-আগস্ট মাসে সরকারি চাকরিতে কোটাসংস্কার ও পরবর্তী সময়ে সরকার পতনের আন্দোলনে শহীদদের স্মরণে সভা প্রসঙ্গেও কথা বলেন তিনি। জানান, স্মরণসভাটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এ সভায় খরচ হবে ৫ কোটি টাকা। এ সংক্রান্ত ক্রয় পদ্ধতির কাজ অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। ওই অনুষ্ঠানে বিদেশি অতিথিদেরও আমন্ত্রণ জানানো হবে উল্লেখ করে তিনি বলেন, ‘অনুষ্ঠানে কারা অতিথি হবেন, তা ঠিক করবেন উপদেষ্টা পরিষদে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।’

আরও খবর