নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

রাজাপালং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছেন রোমান

ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন র‍্যাবের হাতে আটক হয়েছেন, ৫ আগস্টের পর থেকে স্থবিরতা বিরাজ করছে উখিয়ার রাজাপালং ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রমে।


অভিভাবকত্বের চেয়ারে শূণ্যতা থাকায় ব্যাঘাত ঘটছে জন্মনিবন্ধন সহ পরিষদ কেন্দ্রিক সব নাগরিক সেবায়, ফলে দুর্ভোগে আছেন ইউনিয়নের প্রায় ৬০ হাজার বাসিন্দা।


জটিলতা নিরসনে উদ্যোগী হয়েছেন ইউপি সদস্যরা, পুরনো প্যানেল ভেঙ্গে দিয়ে গঠন করা হয়েছে নতুন প্যানেল।


মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ১৩ সদস্যদের মধ্যে উপস্থিত ৯ সদস্যের মতামতের ভিত্তিতে এই প্যানেল গঠন করা হয় বলে জানা গেছে।


নতুন প্যানেলে মনোনীতরা হলেন - ৪নং ওয়ার্ড সদস্য মীর শাহেদুল ইসলাম ( প্যানেল চেয়ারম্যান-১), ৩নং ওয়ার্ড সদস্য ছৈয়দ হামজা ( প্যানেল চেয়ারম্যান-২) ও সংরক্ষিত সদস্য রোকসানা বেগম (প্যানেল চেয়ারম্যান-৩)।


ইতিমধ্যে যা অনুমোদনের জন্য একটি চিঠি ইউএনও বরাবর পাঠানো হয়েছে।


আইন অনুযায়ী এই প্যানেল অনুমোদিত হলে চেয়ারম্যানের আসনে ভারপ্রাপ্ত দায়িত্ব পালনের জন্য বসতে যাচ্ছেন সাবেক ইউপি সদস্য মীর কাশেম চৌধুরীর সন্তান রোমান।


বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।


তিনি বলেন, " জেলা প্রশাসনের নির্দেশনা ছিলো, আইন মোতাবেক পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে ইউনিয়ন পরিষদের সদস্যরা সমন্বিত সিদ্ধান্ত নিবেন। রাজাপালং ইউপির একটি চিঠি পেয়েছি আশা করছি শীঘ্রই সেটি অনুমোদন পাবে।"


এদিকে নতুন দায়িত্ব প্রসঙ্গে রোমান জানিয়েছেন, " আল্লাহর অশেষ রহমত পুঁজি করে রাজাপালংয়ের মানুষের সেবা করতে প্রস্তুত আছি। দায়িত্ব পেলে পবিত্রতার সাথে জনগণের আমানত রক্ষা করবো ইনশাআল্লাহ। "


ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার খবরে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজাপালংয়ের সাধারণ বাসিন্দা সহ রোমানের শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানাতে দেখা গেছে।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৪ ঘন্টা ৫০ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে