অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি : বাতিল না করলে নিষিদ্ধ হবেন সাকিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-08-2022 12:41:15 pm

ফাইল ছবি


স্পোর্টস ডেস্ক : 


বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে আসন্ন এশিয়া কাপসহ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সাকিব আল হাসানের কোনও সম্পর্ক থাকবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।


বৃহস্পতিবার (১১ আগস্ট) সংবাদ মাধ্যমে তিনি এ কথা বলেন।


পাপন বলেন, ‘দেখুন, আমরা তাকে (সাকিব) একটি চিঠি দিয়েছি। গতকাল তার চিঠির উত্তর দেওয়ার সময় বেধে দেওয়া হয়েছিল। শুনেছি আজ সে জানাবে। আজ আগে জানাক, দেখি তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে এতোটুকু বলে রাখছি, বেটিং সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না।’


জানা গেছে, কয়েকদিন আগে বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন সাকিব। ফেসবুকে বিষয়টির ঘোষণা দিলে বিতর্ক শুরু হয়। যেটি সংগতভাবেই ভালভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের আইনে যেমন বেটিং নিষিদ্ধ তেমনি বেটিং নিয়ে বিসিবিরও নিষেধাজ্ঞা রয়েছে।


সাকিবের চুক্তির পরই আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানায় বিসিবি। খোদ সাকিবকে বোর্ড জানায়, বেটউইনারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। যদিও এ নিয়ে নির্বিকার থাকেন সাকিব। তারই প্রতিক্রিয়ায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে বেক্মিকো কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন।


বৃহস্পতিবার দুপুরে সাকিব ইস্যুতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবি পরিচালক মাহবুব আনাম, এনায়েত হোসেন সিরাজ। এ ছাড়া প্রধান নির্বাচক মিনাহজুল আবেদীন নান্নু ও বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এই বৈঠকে ছিলেন।


বৈঠক শেষে সংবাদমাধ্যমকে পাপন স্পষ্ট জানিয়েছেন, বেটউইনার থেকে বের হয়ে আসলে তবেই বাংলাদেশের দলের অংশ হবেন সাকিব।


পাপন বলছিলেন, ‘কোনোরকম সম্পৃক্ততা থাকা সম্ভব না। সম্পূর্ণভাবে বের হয়ে আসতে হবে। না হলে দলেই থাকবে না, অধিনায়কত্ব দূরে থাক। এই সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া।’

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৪ দিন ২২ ঘন্টা ৩৭ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৮ দিন ৫ ঘন্টা ৪৩ মিনিট আগে