তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ

দূগোৎসবের নিরাপত্তা নিশ্চিতে মহিলা পরিষদের স্মারকলিপি


হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পালনে নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখা। গতকাল স্মারকলিপিটি প্রদান করা হয়।


এ সময় বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোৎন্সা দত্ত, সহসভাপতি শামছুন্নাহার, সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, অর্থ সম্পাদক হাফিজা খাতুন, ব্রাঞ্চ এক্মোঃসিকিউটিভ মফিজুল ইসলামসহ অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিতি ছিলেন। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ স্বারকলিপিটি গ্রহণ করেন এবং এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।


স্মারকলিপির উদ্বৃতি দিয়ে জেলা মহিলা পরিষদ নেত্রীবৃন্দ জানান, আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূগোৎসব। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করে যা এর ঐতিহ্যের অঙ্গ। যেখানে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে থাকে।


তারা আরো বলেন, আসন্ন দূর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্নস্থানে হিন্দু সম্প্রদায়ের কাছে চাঁদা দাবি, প্রতিমা ভাঙচুরের মত ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে শান্তিশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে দেশে যাতে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সার্বজনীন শারদীয় দূগোৎসব পালন করা যায় সেই বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।


তারা আরো বলেন, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে সরকার সহায়ক ভুমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। নেত্রীবৃন্দ প্রত্যাশা করে বলেন, সার্বজনীন শারদীয় দূগোৎসব সকলের জন্য আনন্দময় হোক। 


আরও খবর