গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

দোহাজারী সরকারি হাসপাতালে টাকা নিয়ে রোগী দেখছেন ল্যাব সহকারি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে টাকা নিয়ে রোগী দেখছেন মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব)- হিসেবে কর্মরত মো. ইসমাঈল। আংশিক চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার অধীনে অবস্থিত কয়েক লক্ষাধিক এলাকাবাসীর চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য এই হাসপাতালটির গুরুত্ব সীমাহীন। দোহাজারীসহ পাশ্ববর্তী এলাকায় অবস্থিত সাধারণ রোগীরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে গুনতে হয় টাকা এই ধরনের অভিযোগ অনেক পুরানো। ৮ অক্টোবর (মঙ্গলবার) সকালে গ্রাম্য ডাক্তার দেখিয়ে সামান্য জ্বরের পরীক্ষা করাতে হাসপাতালে যান নাবিলা আক্তার (২৮)। তিনি অভিযোগ করেন, পরীক্ষার রিপোর্ট হাতে ধরিয়ে দিয়ে গ্রাম্য ডাক্তারের ওষুধের পরিবর্তে তার লিখে দেওয়া ওষুধগুলো খেতে বলেন। এ সময় তার ফিস বাবদ ১’শ টাকা দাবী করে আদায় করেন। ঐ প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে ওষুধ কিনতে গেলে সামান্য জ্বরের এন্টিবায়টিক জিমেক্স ৫০০ ট্যাবলেট দিতে অস্বীকৃতি জানান ফার্মাসিস্টরা। এতে বিষয়টি নিয়ে দোহাজারী বাজারে গুরুত্বর চাঞ্চল্য সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে অভিযুক্ত ল্যাব সহকারি মো. ইসমাঈলের সাথে যোগাযোগ করা হয়। এ সময় তিনি বিষয়টি স্বীকার করেন। এমন কাজ আর করবে না বলে জানান। অভিযোগের ব্যাপারে হাসপাতালটির দায়িত্বপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আহমেদ তানজিমুল ইসলাম জানান, কাজটি অন্যায় ও অপরাধমূলক। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন বলে আশ্বস্ত করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল আরফানকে একাধিকবার ফোন দিলেও কোন সাড়া পায়নি। তাই তার বক্তব্য জানানো সম্ভব হয়নি। সরকারি হাসপাতালে এভাবে চিকিৎসা দিয়ে অর্থ আদায় কাম্য নয় জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন রোগী ও এলাকাবাসী।


Tag
আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২০ ঘন্টা ৩৫ মিনিট আগে