চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দুর্নীতিবাজদের দৃশ্যমান শাস্তি না হলে দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে না: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

মোঃ আবু রায়হান ( Contributor )

প্রকাশের সময়: 09-10-2024 06:56:25 pm

অন্তবর্তীকালীন সরকার কর্তৃক গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশে আগামি দিনের যে কোন সমস্যা সম্ভাবনা নিরসনের জন্য দুর্নীতি যদি আমরা দূর করতে না পারি, তাহলে অনেক সম্ভাবনা ভবিষ্যতের জন্য কার্যকরী হবে না। পাচার হওয়া টাকা যেমন ফেরত আনতে হবে, তেমন দেশের ভিতর যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি অবশ্যই পেতে হবে এবং তাদের যদি দৃশ্যমান শাস্তি না হয় তাহলে আগামি দিনে দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে না।

 

বুধবার (৯ অক্টোবর) দুপুরে রাজশাহী অঞ্চলের নাগরিকদের জনশুনানি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মহানগরীর একটি রেস্তোঁরায় আয়োজিত এ জনশুনানিতে নাগরিকরা শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, বিসিক শিল্প, নদীরক্ষা, বরেন্দ্র অঞ্চলের পানির সমস্যা, জলাবদ্ধতা, দ্রব্যমূল্যের লাগামহীনতাসহ নানা অনিয়ম-দুর্নীতি বিষয়ে তুলে ধরেন।

 

ড. দেবপ্রিয় ভট্টাচায আরো বলেন, আমরা দেখেছি বিগত সময়ে সচিবরা কিভাবে ব্যবসায়ী হয়ে গেলেন এবং ব্যবসায়ীরা কেমন করে রাজনীতিবিদ হয়ে গেলেন। অনেকে মনে করেন, কেবল ব্যবসায়ীরাই রাজনীতিবিদ হয়নি, রাজনীতিবিদরাও ব্যবসায়ী হয়ে গেছেন।

 

সভায় শ্বেতপত্র প্রস্তুতি কমিটির সদস্যদের মধ্যে অধ্যাপক এ কে এনামুল হক, অধ্যাপক ড. ম তামিম, অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, অধ্যাপক ড. সেলিম রায়হান, অধ্যাপক শরমিন্দ নীলোর্মি, শ্বেতপত্র প্রণয়ন কমিটির টেকনিক্যাল সাপোর্ট টিমের প্রধান তৌফিকুল ইসলাম খান, এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয়ক আনিসাতুল ফাতেমা ইউসুফ উপস্থিত ছিলেন।

আরও খবর







deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৬৫ দিন ১৫ ঘন্টা ০ মিনিট আগে