বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরার তালায় বিভিন্ন দূর্গা মন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

 বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ সদস্য  হাবিবুল ইসলাম হাবিব তার নির্বাচনী এলাকা সাতক্ষীরার তালা উপজেলার

বিভিন্ন স্থানে দূর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে  তিনি উপজেলার নগরঘাটা, ধানদিয়া, সরুলিয়া, কুমিরা, খলিশখালী, তালা সদরসহ বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিএনপি কেন্দ্রীয় নেতা হাবিব বলেন, আবহমানকাল থেকে হিন্দুধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব বিপুল উৎসাহ, উদ্দীপনা ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে। দূর্গা পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক উৎসব।

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসব পালন করে আসছে। তিনি আরো বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী মন্ডপে মন্ডপে সুরক্ষা ও নিরাপত্তা বিধানে কাজ করছেন। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম আছি এবং আগামীতেও থাকব।  তালা উপজেলার ১৯৬টি ও কলারোয়া উপজেলার ৩৯টি পূজামন্ডপে আনন্দমুখর পরিবেশেই দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

এসময় তার সফর সঙ্গী ছিলেন, তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র

মজুমদার, সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক মাসুম বিল্লাহ শাহীন, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী, ইউপি চেয়ারম্যান জাহঙ্গীরহোসেন প্রমূখ।

Tag
আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৮ ঘন্টা ৪০ মিনিট আগে