কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ

মির্জাগঞ্জ ঘূর্ণিঝড় দানা'র তান্ডবে লন্ডভন্ড ৭ ঘর, আহত ৩

বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় দানা'র তান্ডবে পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭টি ঘর ভেঙে লন্ডভন্ড হয়েছে গেছে। সেই সাথে টানা বর্ষনের ফলে উপজেলার বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলবদ্ধতা। এতে ঘরমুখো হয়ে পড়েছে কর্মজীবি ও নিম্নআয়ের লোকজন। 


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার দেউলী গ্রামে এমন ঘটনা ঘটে। তবে এর আগেরদিন (বুধবার) রাত থেকেই এ উপজেলায় মুষলধারে বৃষ্টিপাত ও মাঝে মাঝে দমকা হাওয়া বিরাজ করছিল।


স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, ঘূর্ণিঝড় দানার প্রভাবে প্রবল বাতাসের তোড়ে গাছ উপরে পরে গ্রামের সেলিম হাওলাদার, আলমগীর সিকদার, করিম মিয়া, আবুল মিয়া, জাকির মিয়া ও সাকিরসহ ৭ জনের বসতঘর মাটির সাথে মিশে যায়। এতে রুমি বেগমসহ ৩ জন গুরুতর আহত হয়েছে বলেন জানান স্থানীয়রা।আহতরা বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন। ওই ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মুনসুর হেলাল উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  


ক্ষতিগ্রস্তদের সাথে কথা বললে তাঁরা জানান, হঠাৎ বৃষ্টির সাথে বাতাস শুরু হয়। বাতাসের তান্ডবে বসতঘরের উপর গাছ ভেঙে পড়ে একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে। এখন পরিবার-পরিজন নিয়ে কোথায় থাকবো তাই ভেবে পাচ্ছি না!


মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় উপজেলায় ৬০ টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও শুকনো খাবার রয়েছে। ভেঙে যাওয়া ঘরগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদের পূর্ণবাসনের জন্য পদক্ষেপ নেওয়া হবে। 

আরও খবর
deshchitro-69e000bd65d95-160426031853.webp
কৃষকরা কি দেশের প্রাণ?

৬ ঘন্টা ২০ মিনিট আগে