ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

উত্তরায় যৌথ বাহিনীর অভিযানে ঠোঁটকাটা আলতাফকে গ্রেপ্তার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-10-2024 04:24:23 am



রাজধানীর উত্তরায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফকে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গে আটক হয়েছে তার দুই সহযোগীকেও। উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র ও মাদক।


মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে উত্তরা-৮ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।


তার বিরুদ্ধে অভিযোগ, সরকার পতনের পর উত্তরা পূর্ব থানার অস্ত্র লুট, চাঁদাবাজি, অস্ত্র-মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং পুষে পুরো এলাকায় ত্রাস ছড়িয়েছেন তিনি।


যৌথ বাহিনী অভিযান চালিয়ে বেশকিছু দেশি-বিদেশি অস্ত্র, মাদক এবং দুইটি জার্মান শেফার্ড কুকুর উদ্ধার করেছে। এছাড়াও থানা থেকে লুটকৃত অস্ত্র এবং মাদকও উদ্ধার করা হয়। বস্তির কাছেই খোঁজ মিলেছে তার বিলাসবহুল বাড়ির।


যৌথ বাহিনী জানিয়েছে, আলতাফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে চলমান থাকবে এই অভিযান।

Tag
আরও খবর