শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা

সাতক্ষীরার তালায় নাতির হাতে প্রাণ গেল দাদির

সাতক্ষীরার তালায় খেশরা ইউনিয়নে শালিখা গুচ্ছগ্রামে নেশার টাকা না পেয়ে দাদি ছকিনা বেগমকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে কলেজছাত্র হানিফ শেখের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে নাতি হানিফ শেখকে আটক করেছে পুলিশ।

আটক হানিফ জোয়াদ্দার (২৩) খেশরা ইউনিয়নের শালিকা গুচ্ছগ্রামের মশিয়ার জোয়াদ্দারের ছেলে।

স্থানীয়রা জানান, ছকিনা বেগমের কাছে নেশার জন্য টাকা চায় নাতি হানিফ। ছকিনা বেগম টাকা না দিতে চাওয়ায় ঘর থেকে ছুরি বের করে তার গলা কেটে হত্যা করে হানিফ। তিনি শালিকা ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। ঘটনার সময় পরিবারের অন্য কেউ বাড়িতে ছিল না। 


তালা থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, ঘটনাস্থল থেকে ঘাতক হানিফকে আটক করা হয়েছে। এ বিষয়ে নিহতের ছেলে মশিয়ার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Tag
আরও খবর