বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ভারতকে ’শত্রু’ হিসেবে তালিকাভুক্ত করল কানাডা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-11-2024 05:40:37 pm

সাইবার নিরাপত্তায় ভারতকে ‘শত্রু দেশ’ হিসেবে তালিকাভুক্ত করেছে কানাডিয়া। 


সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতকে ‘সাইবার প্রতিপক্ষ’ হিসেবে অ্যাখ্যায়িত করেছে কানাডা। এর প্রতিক্রিয়ায় ভারত বলেছে, আন্তর্জাতিকভাবে তাদের আক্রমণ ও ক্ষতি করার জন্য কানাডা নতুন আরেকটি কৌশল হাতে নিয়েছে।


শুক্রবার (২ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, কানাডা কোনো প্রমাণ ছাড়াই ভারতকে এ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। কানাডার পক্ষ থেকে অভিযোগ করা হয়, ভারত সাইবার নিরাপত্তার মাধ্যমে তাদের বিরুদ্ধে কাজ করছে।


কানাডার উপ-পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ডেভিড মরিসন বলেছেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশটির খালিস্তানপন্থীদের লক্ষ্যবস্তু করার নির্দেশ দিয়েছেন। ভারত এ অভিযোগকে ‘অযৌক্তিক’ ও ‘ভিত্তিহীন’ দাবি করে কানাডীয় কূটনীতিককে তলব করেছে। 


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়স্বাল বলেছেন, কানাডার উচ্চপদস্থ কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা দাবি ফাঁস করছেন। যা ভারতের জন্য গুরুতর পরিণতি ডেকে আনবে।


রণধীর জয়স্বাল বলেছেন, কানাডা যে ধরনের বক্তব্য দিচ্ছে, তা ভারতকে অসম্মান করার একটি চেষ্টা। ভারতীয় সরকার মনে করে এ ধরনের কার্যক্রম দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও খারাপ করবে। কানাডার এ ধরনের কার্যক্রমের ফলে দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে পারে।


ভারত শিখ বিচ্ছিন্নতাবাদীদের 'সন্ত্রাসী' মনে করে। তাদের কার্যক্রমকে দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। শিখ বিচ্ছিন্নতাবাদীরা স্বাধীন খালিস্তান প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে আসছে, যা ১৯৮০ এবং ১৯৯০-এর দশকে ভারতে ব্যাপক সহিংসতার জন্ম দেয়।


গত মাসে কানাডা এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছিল। ভারতও পাল্টা পদক্ষেপ হিসেবে কানাডার কূটনীতিকদের বহিষ্কার করে। এ ঘটনাগুলো ভারত-কানাডা সম্পর্কের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।


ভারতীয় সরকার এখন কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে কানাডার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। তবে সঠিক পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

আরও খবর