জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

ফ্ল্যাট বরাদ্দ দেবে রাজউক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-11-2024 07:51:25 am

উত্তরায় ফ্ল্যাট বরাদ্দ দেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ওই এলাকার ১৮নং সেক্টরে নির্মিত ও নির্মাণাধীন উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে স্বল্প সংখ্যক আবাসিক ফ্ল্যাট বরাদ্দ দেয়া হবে। আয়তন হবে ১৬৫৪ বর্গফুট। রাজউক ভবনে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক থেকে নগদ ২ হাজার টাকা (অফেরৎযোগ্য) প্রদান করে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন ফরম ও প্রসপেক্টাস ক্রয় করা যাবে। এ মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন রাজউক। 


রাজউকের পরিচালক (বোর্ড, জনসংযোগ ও প্রটোকল) শামীমা মোমেন জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উত্তরা আবাসিক এলাকায় ১৮নং সেক্টরে নির্মাণাধীন ১৬৫৪ বর্গফুট আয়তনের এ ব্লকে অল্প সংখ্যক ফ্ল্যাট বরাদ্দের জন্য স্থায়ী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে রাজউকের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করার জন্য আহবান করা হয়েছে।


জামানত হিসেবে ৪ লাখ টাকা চেয়ারম্যান, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের অনুকূলে যেকোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট, পে-অর্ডার করে আবেদন ফরম জমা প্রদান করা যাবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের রাজউক ওয়েবসাইট থেকে আবেদন ফরম ও প্রসপেক্টাস ডাউনলোড করে প্রসপেক্টাসে বর্ণিত শর্তাবলি পূরণ সাপেক্ষে চেয়ারম্যান, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প ওয়েজ আর্নার শাখা বরাবর নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম প্রেরণ করতে পারবেন।


আবেদন ফরম ও প্রসপেক্টাস বাবদ ৩০ মার্কিন ডলার বা ২৫ ইউরো (অফেরতযোগ্য) জামানতের সঙ্গে জমা প্রদান করতে হবে। বিদেশে অবস্থানরত আবেদনকারীদের জামানত বাবদ ৫ হাজার ২০০ মার্কিন ডলার অথবা ৪ হাজার ৭০০ ইউরো রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের চেয়ারম্যান অনুকূলে জমা দিয়ে আবেদন ফরম জমা দিতে পারবেন।


এছাড়া বিস্তারিত তথ্য রাজউকের ওয়েবসাইটে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের নোটিশ বোর্ডে সংযুক্ত সংশোধিত প্রসপেক্টাস থেকে জানা যাবে। প্রয়োজনে রাজউকের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও খবর
6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১ দিন ১৪ ঘন্টা ৫১ মিনিট আগে








6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩৫ দিন ১৬ ঘন্টা ৫৯ মিনিট আগে