‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

নিজেদের প্রথম ম্যাচে সৌদির কাছে হারল আর্জেন্টিনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-11-2022 11:24:09 am

এক গোলে এগিয়ে থাকা কখনোই ম্যাচে পুরোপুরি নিরাপত্তা দেয় না। মেসির পেনাল্টি গোলে ম্যাচের ১০ মিনিটের সময়ে আর্জেন্টিনা এগিয়ে গিয়েছিল। কিন্তু সেই একগোলের লিড তাদের নিরাপত্তা দিলো কই? সেই বাস্তবতাই বুঝলো আর্জেন্টিনা ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই। সবাইকে চমকে দিয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে সৌদি আরব গোল করে বসে। তাতেই ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ১-১।


আকস্মিক এই গোলে পুরো আর্জেন্টিনা হতবাক হয়ে যায়! খেলার ধারার বাইরের এই গোল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ম্যাচে সমতা এনে দারুণ উজ্জীবিত হয়ে উঠে সৌদি আরব। সেই শক্তিতেই তারা খানিকবাদে আরেকটি গোল করে বসে। জ্বি আপনি ভুল পড়ছেন না। ম্যাচের ৫৩ মিনিটের সময় স্কোরলাইন দাঁড়ায় সৌদি আরব ২, আর্জেন্টিনা ১! সৌদির দুটোই গোলই দারুণ দক্ষতায়। হারের আশঙ্কায় থাকা আর্জেন্টিনা ম্যাচে ফিরে আসার জোর চেষ্টা চালায়। কিন্তু সৌদি আরব যে তখন আপসেট ঘটানোর উপায় পেয়ে গেছে!


পিছিয়ে থাকা ম্যাচে কীভাবে ফেরা যায়- তার দারুন উদাহরণ রাখে সৌদি আরব এই ম্যাচে। ম্যাচের ৪৮ মিনিটের সময় আল শেহরি ম্যাচে সমতা আনেন। আর্জেন্টাইন বক্সে বল পায়ে রোমেরোকে পেছনে ফেলে সামনে বাড়েন শেহরি। 


দেখেশুনে কোনাকুনি শটে আর্জেন্টাইন গোলকিপার মার্তিনেজকে পরাস্ত করেন (১-১)। শেহরি এই গোলের শটই ছিল পুরো ম্যাচে আর্জেন্টিনার পোষ্টে সৌদি আরবের প্রথম কোনো শট! ম্যাচে সমতা আসার পর আর্জেন্টিনার জন্য অবাক হওয়ার আরো বাকি ছিল। ৫৩ মিনিটে আল দাওসারি বল নিয়ে বক্সে ঢুকে পড়েন। দুর পোষ্ট লক্ষ্য করে শট নেন। আর্জেন্টাইন গোলকিপার বল ধরার জন্য লাফ দেন। কিন্তু নাগাল পেলেন কই? বল জালে (২-১)।


খেলার ধারার বিপরীতে মাত্র ৫ মিনিটের ব্যবধানে সৌদি আরবের দুই গোলে আর্জেন্টিনা নড়বড়ে হয়ে যায়। হারের আশঙ্কা মাঠে এবং আর্জেন্টাইন ডাগআউটে। কোচ স্কালোনি ভাবছিলেন কোথায় ভুল হলো?


ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট নিয়ে যাতে ফেরা যায় সেই চিন্তায় দ্রুত তিনজন খেলোয়াড় বদল করেন আর্জেন্টাইন কোচ। আলভারেজ, লিসান্দ্রো মার্তিনেজ ও অকুনাকে মাঠে নামান। আক্রমণভাগের শক্তি বাড়াতেই তার এই পরিকল্পনা। কিন্তু ম্যাচে লিড পাওয়া সৌদি আরব তখন মাঠে অন্য মেজাজে। সৌদি গোলকিপারও তখন গোলপোষ্টে যেন বাধার প্রাচীর। অন্তত দুটো নিশ্চিত গোল রক্ষা করেন গোলকিপার আল ওয়েসিস। 



কিকঅফের বাঁশি বাজতেই সৌদি আরবকে চেপে ধরেছিল আলবিসেলেস্তেরা তাই গোলের দেখা পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি দক্ষিণ আমেরিকার পরাশক্তিদের। ম্যাচের দশ মিনিটেই আর্জেন্টিনা পায় বহুল কাঙ্ক্ষিত গোল। 


গোল উপহার দেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তবে গোল এলো পেনাল্টি থেকে। ম্যাচের অষ্টম মিনিটে বক্সের মধ্যে পারেদেসের জার্সি টেনে ধরেন সৌদির এক ফুটবলার। ফেলেও দেন আর্জেন্টিনার ওই খেলোয়াড়। মাঠের পাশে রাখা স্ক্রিনে রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগটা কাজে লাগাতে কোনো সমস্যাই হয়নি সুপারস্টার মেসির। 


লুসাইল স্টেডিয়ামে কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়েই মিশন শুরু হলো আর্জেন্টিনার। তাতে দেশের হয়ে প্রথম গোলটি এনে দিয়েছেন পিএসজি'র তারকা ফরওয়ার্ড মেসি।


২২তম মিনিটে আরও একটি গোল করেছিলেন মেসি। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। অফসাইডের কারণে ২৮তম মিনিটে করা লাতারো মার্টিনেজের গোলটি বাতিল করে ভিএআর।


 দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার অনেক চেষ্টা চালায় আর্জেন্টিনা। কিন্তু সৌদির রক্ষনে তারা কোন চিড় ধরাতে পারেনি। আর্জেন্টিনার বিরুদ্ধে এটি ছিল সৌদি আরবের প্রথম জয়। তাও আবার সেই জয় বিশ্বকাপ মঞ্চে!


কে ভেবেছিল এমন আপসেটের শিকার হবে আর্জেন্টিনা?

আরও খবর
6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫১ দিন ২ ঘন্টা ৪০ মিনিট আগে