যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি সাকিব-সম্পাদক মামুন

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে দেশ টিভির রিপোর্টার সাহেদুজ্জামান সাকিব সভাপতি ও দৈনিক সংবাদের মামুনুর রশীদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) সাংবাদিক সমিতির নিজস্ব কার্যালয়ে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনের তুহিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কালবেলার এইচএম মাহিন, সাংগঠনিক সম্পাদক পদে পলিটিক্স নিউজের মোহাম্মদ রায়হান, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক সোনালী নিউজের সাব্বির হোসেন, অর্থ সম্পাদক আমার সংবাদের মিয়া আমিরুল ইসলাম ও দফতর সম্পাদক পদে ডেইলি ক্যাম্পাসের আমান উল্যাহ আলভী নির্বাচিত হয়েছেন। এছাড়া মো. শফিক মিয়া ও আরিফুল ইসলাম কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান। পাশাপাশি সাংবাদিক সমিতির শিক্ষক উপদেষ্টা ও কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার নির্বাচন পর্যবেক্ষক ছিলেন। এ ছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি, বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক ফয়েজ রেজা, চ্যানেল টোয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফ ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির। নির্বাচন সচিবের দায়িত্ব পালন করেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি তাওসিফ মাইমুন।

প্রসঙ্গত, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস) ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে এক বছর পর পর নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

আরও খবর