পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১ তোষকের নিচে লুকিয়ে রাখা পাইপগান-কার্তুজসহ যুবক গ্রেপ্তার মারকাজুত তাহফিজ জোরারগঞ্জ মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সেনবাগের কাদরায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা: সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

শিক্ষার্থীরা যেমন ছাত্ররাজনীতি চায়

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 06-12-2024 07:58:45 am

বাংলাদেশের ইতিহাসে যতগুলো আন্দোলন সফল হয়েছে সবগুলোর মূল কেন্দ্রবিন্দু হিসেবে ছাত্রদের ভুমিকা অনস্বীকার্য। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৬ এর ৬ দফা, ৬৯ এর গনঅভ্যুত্থান, ৭১ এর মুক্তিযুদ্ধ, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ সর্বশেষ ২৪ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্ররাজনীতি অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশে অনেক সক্রিয় ছাত্রসংগঠন রয়েছে।


ছাত্ররাজনীতির মূল চর্চার কেন্দ্র হিসেবে ধরা হয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলো। বিগত দিনগুলোতে ক্যাম্পাসে রাজনীতির নামে চলত হল দখল, শিক্ষার্থী নির্যাতন, চাঁদা বাজি, টেন্ডার বাজি সহ নারী কেলেঙ্কারি। যার ফলে ছাত্ররাজনীতি সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটি ভয়ের সৃষ্টি করে। বিগত সময়ে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশিত ছাত্ররাজনীতির প্রতিফলন না হওয়ায় শিক্ষার্থীদের কাছে ছাত্ররাজনীতি অভিশাপ স্বরুপ। তাছাড়া ছাত্ররাজনীতিকে কেন্দ্র করে কয়েকটি হত্যাকান্ডও সংগঠিত হয়েছিল। আগামীতে ছাত্ররাজনীতি করতে হলে শিক্ষার্থীদেরকে এর পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস সহ, তাদের কাঙ্খিত বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রয়োগ করতে হবে। ক্যাম্পাসে সুস্থ ধারার রাজনীতি অবশ্যই থাকা উচিৎ। আগামীর প্রজন্মকে সুস্থ ধারার রাজনীতি উপহার দিতে সকল দলীয় হাইকমান্ডকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। 


» শিক্ষার্থীরা যেমন ছাত্ররাজনীতি প্রত্যাশা করে। 

১। হলে শিক্ষার্থীদের আবাসন সহ সকল সুবিধা নিশ্চিতে কাজ করা।

২৷ লেজুড়বৃত্তিক রাজনীতির অবসান ঘটানো।

৩। দখলমুক্ত হল 

৪। শিক্ষার্থীদের অধিকার আদায়ে সহযোগিতা করা।

৫। শিক্ষার মান উন্নয়নে কাজ করা।

৬। হিংসার রাজনীতির অবসান ঘটানো। 

৭। শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা।

৮। প্রভাব বিস্তারের মাধ্যমে টেন্ডারবাজি, চাঁদাবাজির অবসান ঘটানো 

৯।শিক্ষক নিয়োগে হস্তক্ষেপ না করা। 


আগামীতে ছাত্ররাজনীতি করতে হলে শিক্ষার্থীদের চাওয়া-পাওয়ার দিকে লক্ষ্য রাখতে হবে। সকল ছাত্রসংগঠনকে অপরাজনীতি ও হিংসার রাজনীতি দূর করতে হবে। জুলাই আন্দোলনের মূলনায়ক ছাত্ররাই। আমরা চাই ছাত্ররাজনীতিকে যারা সন্ত্রাসী কর্মকান্ডের জন্য ব্যবহারের করেছে। তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। ছাত্ররাজনীতি হোক শিক্ষার্থীদের কল্যানে। ছাত্ররাজনীতির মাধ্যমেই তৈরি হবে আগামীর নেতৃত্ব। আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশ শাসন করবে। তাই সকল সক্রিয় ছাত্রসংগঠন গুলোর দায়িত্ব সুস্থ ধারার রাজনীতির মাধ্যমে তরুন নেতৃত্ব তৈরি করা। শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে হবে। সুস্থ ধারার রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের বিগত দিনে তৈরি হওয়া ভয়ভীতি দূর করতে হবে। শিক্ষার্থীবান্ধব রাজনীতি করতে পারলে আগামীতে সুন্দর ও সুশৃঙ্খল রাজনীতি উপহার পাওয়া যাবে। আমরা সকল সক্রিয় ছাত্রসংগঠন গুলোর কাছে এটাই প্রত্যাশা করি। 


লেখক : সাজ্জাদুল ইসলাম ইয়ামিন 

শিক্ষার্থী,  দর্শন বিভাগ 

ঢাকা কলেজ 

আরও খবর





deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

৮৬ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে