শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

ঢাকা টু চট্টগ্রাম আইনজীবীদের রোড মার্চ সম্পন্ন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-12-2024 06:55:20 am

উগ্র ও দেশদ্রোহী ইসকন নিষিদ্ধ ও শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবীতে ভয়েস অব ল ইয়ার্স অব বাংলাদেশে এর উদ্যোগে ঢাকা টু চট্টগ্রাম আইনজীবীদের রোড মার্চ সফল ভাবে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৭.৩০ মিনিটে হাইকোর্ট প্রাঙ্গণে রোড মার্চের শুভ উদ্বোধন করেন ভয়েস অব ল ইয়ার্স অব বাংলাদেশের চেয়ারম্যান এডভোকেট আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমেদ।


প্রায় শতাধিক বিজ্ঞ আইনজীবীদের রোড মার্চের গাড়িবহর সকাল ৭.৩০ মিনিটে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে রাত ১১ টায় শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা গ্রামে শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারতের মধ্যেমে শেষ হয়। এর আগে দুপুরে কুমিল্লা বিশ্বরোড মোড়ে এবং মহিপাল ফ্লাইওভারের নীচে দুটি পথসভা ও সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে প্রেস ব্রিফিং করেন ভয়েস অব ল ইয়ার্স অব বাংলাদেশ। প্রেস ব্রিফিং ও পথসভায় বক্তব্য প্রদান করেন এডভোকেট আশরাফুজ্জামান, এডভোকেট তৈমুর আলম খান, এডভোকেট আজিম পাটোয়ারি,এডভোকেট মইনুল ইসলাম, এডভোকেট শাহজালাল, এডভোকেট শাহজাহান, এডভোকেট মনসুরুল আলম, এডভোকেট মোহাম্মদ ইউনুস, এডভোকেট গাজী মতিয়ার রহমান, এডভোকেট সাইদুল ইসলাম, এডভোকেট শরীফ হোসেন, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট সুমন,এডভোকেট বাতেন প্রমুখ,চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বারের বিজ্ঞ আইনজীবীগণ।


বিজ্ঞ আইনজীবীগণ উগ্র ও দেশদ্রোহী ইসকনকে নিষিদ্ধ ঘোষণা ও শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের বিচারের মাধ্যমে ফাঁসির দাবী জানান সরকারের প্রতি। এছাড়াও আইনজীবী ও চট্টগাম প্রসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক যে কোন মূল্যে ভারতের ষড়যন্ত্র ও মিডিয়ার অপপ্রচার প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।সর্বশেষ বিজ্ঞ আইনজীবীগণ শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ পাটোয়ারীর পিতার সাথে সাক্ষাৎ করে তাঁকে সান্ত্বনা দেন। এবং শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এর কবর জিয়ারতের মাধ্যমে রোড কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। উল্লেখ্য এডভোকেট সাইফুল ইসলাম আলিফ গত ২৭ নভেম্বর উগ্র সন্ত্রাসবাদী ও দেশদ্রোহী সংগঠন ইসকনের সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিহত হন।



আরও খবর




6a14792b65dbc-250526103035.webp
সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার

৬ দিন ৬ ঘন্টা ৭ মিনিট আগে