লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

বাঁচা মরার ম্যাচে জার্মানির প্রতিপক্ষ স্পেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-11-2022 09:46:11 am

নিজেদের প্রথম ম্যাচে চমক দেখিয়েছে জাপান। এশিয়ান এ ফুটবল পরাশক্তির কাছে আত্মসমর্পণ করে চারবারের বিশ্বজয়ী জার্মানি হয়ে পড়েছে বড় অচেনা।


বিশ্বকাপ জয়ের মিশনে আশা বাঁচিয়ে রাখতে হলে আজ জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে। রাতের লড়াইয়ে জার্মানদের লড়াই আজ শক্ত প্রতিপক্ষ স্পেনের বিরুদ্ধে। 


বাংলাদেশ সময় রাত ১টায় স্প্যানিশদের বিপক্ষে জয় ছিনিয়ে নেয়ার লক্ষ্যেই মাঠে নামবে কোচ হানসি ফ্লিকের দল। কিন্তু রেকর্ড আর পরিসংখ্যান কথা বলছে স্পেনের হয়ে। 


১৯৮৮ সালের পর কোনো টুর্নামেন্টে এখনো পর্যন্ত স্পেনের বিপক্ষে জয়ের দেখা পায়নি জার্মানি। কিন্তু পরিসংখ্যানের বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলতে যায় ক্যাপ্টেন ম্যানুয়েল নয়্যারের দল। সেসব ভুলে জার্মানি এখন স্বপ্ন দেখছে জয়ের।


স্পেন কাতার বিশ্বকাপে রয়েছে দুরন্ত ফর্মে। প্রথম ম্যাচেই তারা করেছে গোল উৎসব। কোস্টারিকাকে ৭-০ গোলে ধসিয়ে দিয়ে টুর্নামেন্টে নিজেদের শুরুটা রাঙিয়েছে। স্বাভাবিকভাবেই এটা এখন বলাই যায়, মাঠের লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে জার্মানির জন্য। 


প্রথম ম্যাচের আগে এলজিবিটি সম্প্রদায়ের হয়ে ওয়ান লাভ আর্মব্যান্ড পরতে চেয়েছিলেন অধিনায়ক নয়্যার। কিন্তু হলুদ কার্ডের ভয় দেখিয়ে ফিফা সেটা পরতে দেয়নি। এজন্য ফটোসেশনে মুখ চেপে ধরে প্রতিবাদ করেছিল জার্মান দল। কিন্তু প্রথম ম্যাচ হেরে তারা নিজেরাই এখন হয়ে গেছে চুপ। 


কিন্তু চেলসি ফরওয়ার্ড কেই হাভার্টজ জার্মান সমর্থকদের অভয় দিয়েছেন। জানিয়েছেন, ফুটবলাররা আত্মবিশ্বাসী। স্প্যানিশ চ্যালেঞ্জ নিয়ে তারা এখন সতর্ক। 


সংবাদ সম্মেলনে হাভার্টজ বলেন, ‘সবাই আমাদের পরিকল্পনা জানে। সেটা কাজে লাগাতে আমরা কাজ করেছি। অবশ্যই আমাদের শতভাগ মনোযোগ এখন ফুটবল নিয়ে, অন্য কিছু নয়।’


জার্মানির বিপক্ষে আগের ম্যাচের অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে কোচ লুইস এনরিকের স্প্যানিশ টিম। আক্রমণে রয়েছেন তোরেস। গাভির সঙ্গে মাঝমাঠে আরো থাকবেন বার্সেলোনার দুই মিডফিল্ডার পেদ্রি ও সার্জিও বুসকেটস। 


হাঁটুর চোট নিয়ে প্রথম ম্যাচ খেলতে পারেননি জার্মান উইঙ্গার লেরয় স্যান। হাইভোল্টেজ ও স্নায়ুচাপের এ ম্যাচেও তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

Tag
আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৪ দিন ১৫ ঘন্টা ১৪ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৭ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে