রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

মাদককে না বলুন

সাকিবুল হাসান - প্রতিনিধি

প্রকাশের সময়: 15-01-2025 11:20:45 am

◾সজিব হোসেন || ধূমপান  হচ্ছে একটি মারাত্মক বদভ্যাস। ধূমপানের প্রধান উপকরণ হলো তামাক। এছাড়াও গাঁজা,আফিম ইত্যাদি ব্যবহার করা হয়। যাতে রয়েছে নিকোটিন। নিকটিন এক প্রকার বিষ। সমাজে এর প্রভাব দিন দিন  বৃদ্ধি পাচ্ছে। আজকাল বিভিন্ন বয়সের মানুষকে দেখা  যায়  ধূমপান করতে।

অধিকাংশ ধূমপায়ী পাবলিক প্লেস সহ নানান জায়গায় যত্রতত্র ধূমপান করে চলছে।  যা ব্যক্তি ও পরিবেশের জন্য ক্ষতিকর এবং স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করে।  ধূমপানের ধোঁয়ায় কার্বন মনোক্সাইড তৈরি হয়। এছাড়াও এটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের ক্ষতি করে থাকে। অসতর্ক ভাবে আগুন সহ বিড়ি,সিগারেট এর উচ্ছিষ্ট অংশ ফেলে রাখলে অগ্নিকান্ডের মতো ভয়াবহ ঘটনা ও ঘটতে পারে। সিগারেটে প্রায় ৬৯টির বেশি রাসায়নিক পদার্থ রয়েছে যারা মানব শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে। তামাকে নিকোটিন নামে আরেকটি উপাদান আছে যা আসক্তি সৃষ্টির জন্য দায়ী।


ধূমপান করলে নিকোটিন শারীরিক ও মানসিক নির্ভরশীলতা তৈরি করে। প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপানের ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক,  ব্রংকাইটিস ও বিভিন্ন রকম ক্যান্সার (বিশেষত ফুসফুসের ক্যান্সার, প্যানক্রিয়াসের ক্যান্সার, ল্যারিংস ও মুখগহ্বরের ক্যান্সার) এর ঝুঁকি বহুগুণ বাড়ায়। তামাক উচ্চ রক্তচাপ ও প্রান্তীয় রক্তনালীর রোগ সৃষ্টি  করতে পারে। এছাড়াও এটি মাতৃগর্ভে ভ্রুণের ক্ষতি করে থাকে। আমাদের মতো অনুন্নত দেশগুলোতে যে সিগারেট বিক্রয় করা হয় তাতে তামাকজাত উপাদান অনেক বেশি থাকে।


ফলে আমাদের দেশে ধূমপানজনিত ক্ষতি বা রোগসমূহ অনেক বেশি হয়ে থাকে। উক্ত সমস্যা সমাধানে আইনের কঠোর প্রয়োগ করা সহ বিভিন্ন জায়গায় ধূমপানের কুফলের চিত্র তুলে ধরে সভা সেমিনার করা যেতে পারে। সর্বোপরি এ বিষয়ে  সকলের সচেতনতাই উপহার দিতে পারে  ধূমপানমুক্ত একটি  সুন্দর  বাংলাদেশ।

লেখক : সজিব হোসেন
শিক্ষার্থী, বাংলা বিভাগ
ঢাকা কলেজ
আরও খবর

deshchitro-69e000bd65d95-160426031853.webp
কৃষকরা কি দেশের প্রাণ?

৫ দিন ১৯ ঘন্টা ৫৬ মিনিট আগে


69dc4df9a2c6b-130426075921.webp
ঢাকা-বরিশাল মহাসড়ক যেন এক মরণ ফাঁদ

৮ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে




69bd201114515-200326042313.webp
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা

৩২ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে