অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

শ্রীপুরে ‘ঢাকা প্রকাশ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

:

গাজীপুররের শ্রীপুরে 'সততাই শক্তি,সুসাংবাদিকতা' স্লোগানে অন-লাইন নিউজ পোর্টাল ‘ঢাকা প্রকাশ’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে আলোচনা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।


শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দের সভাপতিত্বে ও ঢাকা প্রকাশ’র গাজীপুর জেলা প্রতিনিধি আবু সাঈদের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীপুর উপজেলা আ.লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ, শ্রীপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা।


আরও বক্তব্য দেন  শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, নর্দান ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক ইসরাফিল হোসাইন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন, শ্রীপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোক্তার হোসেন, দৈনিক ভোরের চেতনা’র সহকারী সম্পাদক হাদিউল আলম মোড়ল, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা রায়হানুল ইসলাম আকন্দ, সাংবাদিক ও শিক্ষক সোলাইমান মোহাম্মদ, মোহনা টিভি’র শ্রীপুর প্রতিনিধি প্রভাষক আলফাজ সরকার আকাশ, এশিয়ার টিভি’র গাজীপুর প্রতিনিধি মাহমুদুল হাসান, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, যুগ্ন সম্পাদক মাসুদ রানা, সাংবাদিক আব্দুর রউফ। 


বক্তারা বলেন,সততাকে পুঁজি করে কীভাবে অল্প সময়ে ডিজিটাল মাধমে পাঠকের মনিকোঠায় পৌঁছাতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত ঢাকা প্রকাশ।ঢাকা প্রকাশের উত্তরোত্তর সফলতা অর্জনে আগামী দিনে সুসাংবাদিকতা হবে প্রধান লক্ষ্য। 


আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সহ-সভাপতি তাজুল ইসলাম সানি, শ্রীপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, সাংবাদিক সাদেক মিয়া, মাহফুজুর রহমান,আতিকুল ইসলাম লাবিব, শাহাদত হোসাইনসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

Tag
আরও খবর