নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

সত্য | রিম্পা ষড়ংগী

ভাবনা যতই হচ্ছে সুদূরগামী 

সত্যির চেয়ে হয়না কিছুই দামী 

সত্যের জোর থাকবেই এটা জানি 

যুগ যুগ ধরে এটাই যে মহাবাণী। 


সত্যের পথে যতই থাকুক বাধা 

তবু সত্যের পথকেই আঁকড়াও 

বিবেক থাকবে সত্য এবং সাদা 

লড়াই চলুক, লক্ষ্যেই টের পাও। 


সত্য ভুবন, সত্যই সুবিশাল 

সত্য জানেই সত্য ভাষাখানি 

সত্যের স্বাদ অনাবিল অফুরান 

জীবনের কাছে দুরন্ত অভিমানী। 


সত্যের পথ, সত্যের ভাষা যত 

সত্য স্বীকার বড়ই কঠিন জেনো

যত মোহ, মায়া, সত্য তাতেও থাকে 

সুখ সুখ করে সেটাও এড়াও কেন? 


সত্য শান্তি, সত্যই সুমহান 

জীবনে শক্তি, সত্য মুক্ত দিশা 

মুক্তির পথ সত্যেই পেতে পারো 

মিথ্যে ভ্রান্তি ভুলবেই অমানিশা। 


কিছু ভয় থাক মিথ্যে আলিঙ্গনে 

কিছু পাপবোধ অন্তর থেকে মেনো 

সত্যের সাথে সারাকাল যদি থাকো 

প্রভু, আল্লাহ সঙ্গ দেবেন জেনো। 




কলকাতা, ভারত। 

আরও খবর


deshchitro-6a7c71c1882b3-120826071441.webp
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"

৩৪ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে



deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৩৭ দিন ১৩ ঘন্টা ৫৫ মিনিট আগে