আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

ঠাকুরগাঁয়ে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ' নিসচা '


ঠাকুরগাঁওয়ে ২ ডিসেম্বর বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে‘ নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের ২৯ বছর পুর্তি উপলক্ষে সারা দেশের মতো সড়ক দুর্ঘটনায় নিহত বা পঙ্গুত্ব বরণকারী অসহায় পরিবারের পাশে দাাঁড়িয়েছে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের ঠাকুরগাঁও জেলা কমিটি।২দিন ব্যাপী অনুষ্ঠানের ২য় পর্বে ২ ডিসেম্বর ফাড়াবাড়ী হাই স্কুল মাঠে বিকেলে ৩ টা ৩০ মিনিটে আয়োজিত আলোচনা শেষে, গত ১১ নভেম্বর-২০ এ সড়ক দুর্ঘটনায় নিহত ফাড়াবাড়ীর মোঃ হাসান এবং মোঃ মিন্টুর অসহায় পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে একটি করে মাতৃ ছাগল দেওয়া হয়। উল্লেখ্য হাসানের পরিবারে স্ত্রী তার শিশুকন্যা এবং হাসপাতালে অসুস্থ্য বাবা এবং বৃদ্ধা মা, মিন্টুর পরিবারে স্ত্রী, ২ কন্যা শিশু এবং মা রয়েছে। তারাই ছিল উভয় পরিবারের উপার্জক্ষম ব্যক্তি।

এ উপলক্ষে আয়োজিত জন সমাবেশে জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবু মহী উদ্দীনের সভাপতিত্বে নিরাপদ সড়ক চাই আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবি লীগের সভাপতি, সাবেক হরিপুর উপজেলা চেয়ারম্যান, সাপ্তাহিক মুক্ত কলম পত্রিকার উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তুখোর ছাত্রনেতা একেএম শামীম ফেরদৌস টগর, আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, ফাড়াবাড়ী হাই স্কুলের প্রধান শিক্ষক মহাদেব সেন, ওয়ার্ড মেম্বার বিজয় কুমার এবং সন্তোষ কুমার, সাবেক মেম্বার বিসু , বিশিষ্ট সমাজকর্মী রফিকুল ইসলাম, নিসচা জেলা কমিটির সাধারণ সম্পাদক ননী গোপাল বর্মন , কোষাধ্যক্ষ সাঈদুর রহমান সাইদ, প্রভাষক আল আমিন, প্রদীপ কুমার গুপ্ত, ফাড়াবাড়ী হাই স্কুলের সহকারী শিক্ষক রেজাউল করিম লিটনসহ আরো অনেকে।


বক্তাগণ নিসচার এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবান মানুষের প্রতি আহবান জানান সড়ক দুর্ঘনায় নিহত বা পঙ্গুত্ব বরণকারী অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। যান-বাহন চালক,মটর মালিক, পথচারী সবাইকে রাস্তা চলাচলের নিয়ম কানুন মেনে চলার অনুরোধ করেন। পরিবারের তরুন বয়সীদের এ বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য পরামর্শ দেন।


এ ছাড়া বিভিন্ন দেশীয় জাতের ফলের চারা প্রদান করা হয়। চারা বিতরণ করেন নিসচা সদস্য তারেক হাসান, রইসুল ইসলাম, বিশিষ্ট আবৃত্তিকার আহনাফ রাফি। চারা বিতরন কার্যক্রমের নের্তৃত্ব দেন বিশিষ্ট সমাজকর্মী এবং নিসচার সদস্য অ্যাডভোকেট জাহিদ ইকবাল। এদিকে ১ ডিসেম্বর সন্ধ্যায় জেলা উদীচী কার্যালয়ে নিসচার ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উভয় অনুষ্ঠানে প্রেস এবং মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর



deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৬৭ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে