সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

মসজিদের জমি বিক্রির অভিযোগ মোতাওয়াল্লির বিরুদ্ধে।

ওয়াকফ এস্টেটে থাকা খোদাই খেদমতগার এর আওতায় (মসজিদ) এর জমি টাকা লেনদেনে দানপত্র দেওয়ার অভিযোগ। 


পটুয়াখালীর গোলখালী মৌজার ওয়াকফ এস্টেট ইসি নং-৩৩১৮ এর তফসিল ভুক্ত সম্পত্তি দানপত্র দলিলে হস্তান্তর করায় অভিযোগ করেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো:খলিলুর রহমান। দাতা মো:শাহ নেওয়াজ তালুকদার বনাম গৃহীতা মো:হিরন মোল্লা এর সম্মতিক্রমে গলাচিপা সাবরেজিস্টার দ্বারা দানপত্র দলিল 

সম্পদান হয়েছে। যাহার দানপত্র দলিল নম্বর ৫৩৪০/২২। আর এই দলিলের আলকে গত ১৯  জানুয়ারি ২০২৫ ইং তারিখে গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা বরাবর অভিযোগ করা হয়।


সূত্র মতে জানাযায় গোলখালী মৌজা ওয়াকফ এস্টেটে খোদাই খেদমতগার কারকের এর নামে তফসিল ভুক্ত এস এ খতিয়ান ৫৪ দাগ নং- ১৩৭৯ এর ৩০ শতাংশ ভূমি উল্লেখিত রয়েছে। উক্ত তফসিল ভুক্ত সম্পত্তির ০৬ শতাংশ জমি দাতা মো: শাহ নেওয়াজ তালুকদার দান করেছেন, উহা স্থানীয় মো:হিরন মোল্লা গ্রহণ করে। যাহার দানপত্র দলিল নম্বর ৫৩৪০/২২। 


এ বিষয়ে অভিযোগকারি মো:খলিলুর রহমান বলেন ওয়াকিফ এস্টেটের সম্পত্তি বিক্রি, হস্তান্তর অথবা লিজ দেওয়ার নির্দেশনা এবং  অধিকার বিধানে না থাকলেও বর্তমানে এস্টেটের মোতাওয়াল্লি অবৈধ ভাবে (খোদাই খেদমতগার) মসজিদের নামে থাকা ০৬ শতাংশ ভূমি ৫০০০০/= পঞ্চাশ হাজার টাকা লেনদেনের বিনিময়ে দানপত্র দলিল হস্তান্তর করেছে।মসজিদ পরিচালনা কমিটির অন্তরালে টাকা লেনদেনের মাধ্যমে  জমি হস্তান্তর করেছেন বর্তমান মোতাওয়াল্লি।ওয়াকফ বোর্ডের অনুমতি ছাড়া কি ভাবে এস্টেটের জমি হস্তান্তর করেছেন। তিনি আরও বলেন এই হস্তান্তরের ফলে মসজিদের মুসুল্লিগণ সহ এস্টেটের ওয়ারিশগণের মধ্যে হতাশা বিরাজ করছে। আমি এর সুষ্ঠু সমাধান চাই।


মসজিদের জমি বিক্রি করার বিষয় নিয়ে মোতাওয়াল্লি মো:শাহ নেওয়াজ তালুকদার বলেন, মসজিদ ছিল এবং আছে, সেখানে  মুছুল্লিরা প্রতিনিয়ত নামাজ আদায়সহ ধর্মীয় কার্যাদি পরিচিত করে আসছে এবং চলছে। মসজিদের নামে পৃথকভাবে বিক্রি অথবা হস্তান্তর করার মত জমি এস্টেটের দালিলিক কাগজপত্র আছে এমনটা আমার জানা নেই।##

আরও খবর