বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে: কিম

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 29-01-2025 08:45:58 am

উত্তর কোরীয় নেতা কিম জং উন দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, পিয়ংইয়ং ‘অনির্দিষ্ট’ কালের জন্য পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে। বুধবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ‘কেসিএনএ’ এ খবর জানিয়েছে। 


যুক্তরাষ্ট্রের নব নিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের কথা বলার কয়েকদিন পর উত্তর কোরীয় নেতা এমন মন্তব্য করেছেন।


সিউল থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে। 


পিয়ংইয়ংয়ের সরকারি বার্তা সংস্থা ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ জানিয়েছে, সম্প্রতি পরমাণু সরঞ্জাম উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে কিম সতর্ক করে বলেছেন, শত্রু দেশগুলোর সঙ্গে অনিবার্য সংঘর্ষের বিষয়ে সতর্ক থাকতে হবে। ২০২৫ সাল হবে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি জোরদারের ‘গুরুত্বপূর্ণ বছর।’


কেসিএনএ জানিয়েছে, কিম বলেছেন, ‘দেশের পরমাণু শক্তি জোরদার করা হচ্ছে আমাদের দৃঢ় রাজনৈতিক এবং সামরিক অবস্থান।’


রিপোর্টে বলা হয়েছে, কিম শনিবার সমুদ্র থেকে ভূ-পৃষ্ঠে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর পরমাণু অস্ত্রের কারখানা পরিদর্শনকালে এমন মন্তব্য করেছেন।


গত ২০ জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর উত্তর কোরিয়ার এটাই প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা।


এদিকে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা বলেছেন, ‘ট্রাম্প উত্তর কোরিয়ার সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের চেষ্টা করবেন, যেমনটি তিনি তার প্রথম মেয়াদে করেছিলেন।’


ট্রাম্প তার প্রথম মেয়াদে কিমের সঙ্গে ব্যতিক্রমী এক বৈঠক করেছিলেন। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি এবারও উত্তর কোরীয় নেতার সঙ্গে যোগাযোগ করবেন। তিনি কিমকে এক জন ’স্মার্ট লোক’ হিসেবে অভিহিত করেছেন।


দীর্ঘস্থায়ী অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া ২০২২ সালে নিজেকে একটি ‘অপরিবর্তনীয়’ রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিল। 

আরও খবর






6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১২ দিন ১৯ ঘন্টা ২১ মিনিট আগে