বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরা বাস মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু আহমেদ, সম্পাদক মোরশেদ জয়ী

সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহম্মেদ ১৬৩ ভোট পেয়ে সভাপতি ও মোহাম্মদ গোলাম মোরশেদ ১৭২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩ নভেম্বর) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে দায়িত্ব পালনকারি রিটার্ণিং অফিসার ও সাতক্ষীরা জর্জ কোর্টের পিপি আব্দুল লতিফ জানান, সমিতির ২৮৭ জন ভোটারের মধ্যে শনিবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত ২৮৫ জন ভোটার ভোট প্রদান করেন।

সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ বাঘ প্রতীকে ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছাইফুল করিম সাবু ছাতা প্রতীকে পেয়েছেন ১১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. গোলাম মোরশেদ আনারস প্রতীকে ১৭২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি শেখ জাহাঙ্গীর হোসেন ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১০১ ভোট।

এ ছাড়া কার্যকরী সভাপতি পদে শেখ আব্দুস সোবহান খোকন বটগাছ প্রতীক নিয়ে ১৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনটি সহ-সভাপতি পদে যথাক্রমে দোয়াত কালি প্রতীকে ১০৭ ভোট, টেলিভিশন প্রতীকে জামালউদ্দিন ১৩৪ ভোট, মোটর সাইকেল প্রতীকে সাজেদুর রহমান খান চৌধুরী ১২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে,মো. শহীদুল ইসলাম কালু মই প্রতীকে ১৩৯ ভোট, সাংগঠণিক সম্পাদক পদে আম প্রতীকে প্রাণনাথ দাশ ১৩৫ ভোট, সহ-সাংগঠনিক সম্পাদক পদে হাবিবুর রহমান হাবিল টেবিলফ্যান প্রতীকে ১৭৩ ভোট, প্রচার সম্পাদক পদে জিএম আসাদুল্লাহ মাইক প্রতীকে ১৪১ ভোট, সমাজসেবা সম্পাদক পদে ঘুড়ি প্রতীক নিয়ে শাহাজান কবীর ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তবে দপ্তর সম্পাদক পদে শাহীন হোসেন সরদার বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেছেন।


Tag
আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১৮ ঘন্টা ১১ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৫ ঘন্টা ৪ মিনিট আগে