ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা জীববৈচিত্র্য রক্ষায় আজ থেকে তিন মাস বন্ধ সুন্দরবনের দুয়ার নড়িয়ার কেদারপুরে বাড়িতে ঢুকে হামলা-ধর্ষণচেষ্টার অভিযোগ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জয়পুরহাটের সোহেল; ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি মায়ানমারে বিস্ফোরকের গুদামে বিস্ফোরণ, নিহত ৫৫ আদালতে সোহেল রানা, রামিসা হত্যার বিচার শুরু আজ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ : সঠিকভাবে টাকা বিতরণ করা হয়েছে মর্মে দাবি সংশ্লিষ্টদের সকলকে কাঁদিয়ে চির নিদ্রায় সাহিত হলেন দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী তাকিবুর রহমান জয়পুরহাটে ‘ব্লু লাইন এক্সপ্রেস’ ঢাকাগামী কোচের যাত্রা শুরু শিশুদের মোবাইল ফোন আসক্তি: পড়াশোনায় অমনোযোগের নীরব সংকট গোয়ালন্দে ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি,বিএনপি নেতার ছেলের ভাঙ্গারির দোকান হতে মালামাল উদ্ধার কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ভালো হয়ে যাওয়ার জন্য ৬ মাসের সময় দিলেন ডা. আব্দুল্লাহ তাহের। মধুপুর প্রেসক্লাবের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন: আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি পানিতে ডুবে নিখোঁজের ৩০ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

কমেছে মূল্যস্ফীতি, ঘুরে দাঁড়িয়েছে ভঙ্গুর অর্থনীতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-02-2025 07:19:35 am

ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।



তিনি বলেন, ইতোমধ্যে কমেছে মূল্যস্ফীতি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রফতানি আয়, রেমিটেন্স প্রবাহ, বৈদেশিক লেনদেনের ভারসাম্য, কর্মসংস্থান এবং মাথা পিছু আয় বেড়েছে।


রোববার (৯ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে দেশের অর্থনীতি বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ের বৈঠকের পর শফিকুল আলম এসব কথা বলেন।


প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘চলতি ২০২৪-২৫ অর্থবছরের আগস্ট-ডিসেম্বর এই ৫ মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। আগামী জুলাই মাসে মূল্যস্ফীতি কমে ৭ থেকে ৮ শতাংশে নেমে আসবে। গত তিন বছরের মধ্যে এই প্রথমবারের মত বৈদেশিক লেনদেনের ভারসাম্য উদ্বৃত্ত হয়েছে।’


মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি বছর নয় লাখ টন খাদ্যশস্য আমদানি করা হচ্ছে বলে জানান তিনি।


শফিকুল আলম বলেন, বিদ্যুৎ খাতে বকেয়া পরিশোধে ভর্তুকির পরিমাণ ৪০ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৬২ হাজার কোটি টাকা করা হয়েছে। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম না বাড়িয়ে উৎপাদন খরচ কমানোর মাধ্যমে ভর্তুকি নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এর ফলে চলতি বছর প্রায় ১১ হাজার ৪শ’ ৪৪ কোটি টাকা অর্থাৎ প্রায় ১০ শতাংশ ব্যয় কমানো সম্ভব হবে। গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কূপ খনন করে দৈনিক ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ২০২৮ সালের মধ্যে তা বাড়িয়ে ১ হাজার ৫শ’ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।



প্রেস সচিব আরও বলেন, বর্তমানে টাকা ছাপানো বন্ধ আছে। কম গুরুত্বপূর্ণ প্রকল্প বন্ধ আছে। নিত্যপণ্যের ওপর শুল্ক ছাড় অব্যাহত রয়েছে। দেশের ১ কোটি পরিবার ন্যায্যমূল্যে নিত্যপণ্য পাচ্ছে। ১৩ লাখ মেট্রিক টন খাদ্য মজুত রয়েছে। যে পরিমাণ মজুত আছে আর আমদানি হচ্ছে তাতে পণ্যের দাম আরও কমে আসবে।


শফিকুল আলম বলেন, দেশে কোরিয়ান ইপিজেড নিয়ে দীর্ঘদিন থেকে একটা বড় সমস্যা তৈরি হয়েছে। জমি জটিলতার কারণে তারা বিনিয়োগ করতে পারছিল না। পতিত স্বৈরাচারেরা এই সমস্যা তৈরি করেছিল। এখন এই ভূমির সমস্যা সমাধানে সরকার ব্যবস্থা নিয়েছে। কোরিয়ান ইপিজেডকে গত ৬ ফেব্রুয়ারি তাদের ভূমি বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন এখানে বিনিয়োগে কোন সমস্যা নেই।



তিনি বলেন, এই ইপিজেডে কোরিয়ার বিভিন্ন বড় কোম্পানি রয়েছে। আশা করছি, সমস্যা সমাধানের ফলে সেখানে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে।


শফিকুল আলম জানান, গত বছরের ৩০ জুন পর্যন্ত অর্থাৎ বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ২২ শতাংশ। সংশোধিত লক্ষ্যমাত্রা যা ছিল ৫ দশমিক ৮ শতাংশ। আলোচ্য সময়ে দেশের মানুষের মাথা পিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার। সংশোধিত লক্ষ্যমাত্রা যা ছিল ২ হাজার ৭৮৪ মার্কিন ডলার।



প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তার প্রেস সচিব বলেন, বৈঠকে অধ্যাপক ইউনূস কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্ত্বশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


বৈঠকে গত ৬ মাসে দেশের অর্থনৈতিক অর্জন এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান।

আরও খবর