সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্ত্রণালয়ের দ্বিচারিতার বিরুদ্ধে তিতুমীর ঐক্যের প্রেস বিজ্ঞপ্তি

 রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের দীর্ঘ ২৮ বছরের আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা গণস্বাক্ষর, ডেথ  অফ এডুকেশন, ব্ল্যাক ফেস র‍্যালি,বারাসাত ব্যারিকেড মহাখালী, ক্লোজডাউন তিতুমীর  সহ বিভিন্ন কার্যক্রম পালন করেছে।


সর্বশেষ ২৯ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচজন শিক্ষার্থী আমরণ অনশনে অংশ নেয়। শিক্ষার্থীদের সাত দফা দাবির মধ্যে ছয় দফা বাস্তবায়নের আশ্বাস এবং সাত দিনের মধ্যে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারির প্রতিশ্রুতি দিয়ে অনশন প্রত্যাহারে রাজি করানো হয়।


কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ, মন্ত্রণালয় প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে আবারো দ্বিচারিতা ও উদাসীনতা দেখাচ্ছে। তিতুমীর ঐক্যের পেইজে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্র বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে।


প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দ্য ডেইলি স্টার, যুগান্তর, রূপালি বাংলাদেশসহ কিছু গণমাধ্যম শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়াচ্ছে। শিক্ষার্থীরা এসব মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা জানায়।


রাষ্ট্রের দেওয়া কথা বাস্তবায়নে সহযোগিতার কাজে শিক্ষার্থীরা আরো সাত দিন সময় দিতে প্রস্তুত।শিক্ষার্থীরা আরও জানিয়েছে, আগামী সাত দিনের মধ্যে ছয় দফা দাবির বাস্তবায়ন দৃশ্যমান না হলে, "তিতুমীর শিক্ষা সংস্কার ২৫" তিতুমীর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির এক দফা দাবিতে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

আরও খবর





6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১৪ দিন ৪ ঘন্টা ৮ মিনিট আগে