নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

একইদিনে জবি,ঢাবির পরীক্ষা: ভোগান্তি শিক্ষার্থী ও অভিভাবকদের

শুরু  হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের  ভর্তি পরীক্ষা। এবার একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) 'বি' ইউনিটের পরীক্ষা। ফলে তীব্র ভোগান্তিতে পড়েছে পরীক্ষার্থী ও অভিভাবকরা। বিশেষ করে পুরান ঢাকার যানজট তীব্রভাবে ভোগান্তিতে ফেলেছে ।


শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই পুরান ঢাকার গুলিস্তান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। কয়েক কিলোমিটার হেঁটে পরীক্ষার হলে আসতে হচ্ছে শিক্ষার্থীদের। সদরঘাটগামী যানবাহনগুলো তাঁতীবাজার ও রায় সাহেবের বাজার মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হলেও গুলিস্তান পল্টন পর্যন্ত যানজট রয়েছে বলছেন শিক্ষার্থী, অভিভাবক ও উবার চালকরা।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের 'এ' ইউনিটের পরীক্ষা তিনটি কেন্দ্রে (সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল ইসলাম কলেজ ও মহানগর মহিলা কলেজ) অনুষ্ঠিত হয়। কয়েক হাজার পরীক্ষার্থী আসায় এ যানজটের মাত্রা আরও বেড়েছে। এতে নাকাল শিক্ষার্থীরা।


একই দিনে পরীক্ষা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের। প্রায় অর্ধলাখ শিক্ষার্থী এদিন পরীক্ষা দেবে। তিনটি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা, দুপুর ১টা থেকে ২টা এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত তিন শিফটে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তীব্র যানজটে ভোগান্তিতে পড়ছে পরীক্ষার্থীরা। 


উত্তরা থেকে পরীক্ষা দিতে আসেন নাজমুল। দ্বিতীয় শিফটে পরীক্ষা দেবেন তিনি। তবে সময় মতো কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য যানজটের কারণে হেঁটে এসেছেন গুলিস্তান থেকে। তিনি জানান, দুপুর ১টায় পরীক্ষা। সেজন্য সকালে বের হয়েছি। কিন্তু তীব্র যানজটে অনেক সময় লেগে গেছে। আমি গুলিস্তান থেকে হেঁটে এসেছি। সারা রাস্তায় গাড়ি আর মানুষ।


রায়সাহেব বাজার থেকে রিকশায় আসতে রুমি খাতুনের সময় লেগেছে ২৫মিনিট। তিনি জানান, আমার পরীক্ষা ১টা থেকে। কিন্তু এটুকু রাস্তা হেঁটে আসলেও কম সময় লাগত। কিন্তু আমি একটু হাঁটলেই পা ব্যথা করে। তাই রিকশা নেওয়া।


ছেলের সাথে পরীক্ষা কেন্দ্র জবিতে এসেছেন সাজ্জাদ হোসেন। তিনি এসেছেন এয়ারপোর্ট থেকে। উবারে চড়ে আসতে তাদের পাড়ি দিতে হয়েছে গুলিস্তানের জ্যাম। তিনি বলেন, আমার ছেলের পরীক্ষা বিকালের শিফটে। তবে এয়ারপোর্ট থেকে আসতে অনেক সময় লেগেছে। গুলিস্তান থেকে আসতে সময় লেগেছে প্রায় দেড় ঘণ্টা। সারা রাস্তায় মানুষ আর গাড়ি। অনেকেই হেঁটেও আসছেন।


উল্লেখ্য দীর্ঘ চার বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করেছে। আজ 'বি' ইউনিট কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে ১১টা, দুপুর ১টা থেকে ২টা  এবং বিকেল  ৪টা থেকে ৫টা পর্যন্ত তিন শিফটে হবে এ পরীক্ষা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানায়, 'বি' ইউনিটের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪২ হাজার ৯৭৪ জন। আসন সংখ্যা ৭৮৫টি। আসনপ্রতি লড়বেন ৫৫ জন শিক্ষার্থী।

আরও খবর