আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 'তিতুমীরের শিক্ষার্থীদের'

সারাদেশে ধর্ষণ, খুন, গুম ও ডাকাতির মতো অপরাধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কলেজের মূল ফটকের সামনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দেশে চলমান অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। “ধর্ষণ, ছিনতাই, লুটপাটের বিরুদ্ধে আমাদের এই মানববন্ধন। আমরা চাই, দ্রুত এসব অপরাধীদের আইনের আওতায় আনা হোক এবং সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করুক, যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরনের অপরাধের শিকার না হন।

মিছিলে থাকা কয়েকজন শিক্ষার্থী বলেন, “আমার মা, আমার বোনের নিরাপত্তা কোথায়? কেন আমার বোন রাত ১২টায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না? আমরা এমন দেশ চাই, যেখানে নারী-পুরুষ সবাই নিরাপদে চলাফেরা করতে পারবে।”

এরপর শিক্ষার্থীরা সরকারের কাছে ৭২ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি আমাদের দাবি পূরণ না হয়, তাহলে আমরা আবারও রাজপথে নামবো, ২৪-এর মতো আন্দোলন গড়ে তুলবো। 

শিক্ষার্থীদের এই প্রতিবাদ কর্মসূচিতে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। তারা বলেন, “যারা জনগণের নিরাপত্তার দায়িত্বে আছেন, তারা যদি তাদের কাজ যথাযথভাবে করতেন, তাহলে এত অপরাধ সংগঠিত হতো না। আমরা চাই, প্রশাসন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুক।” 

আরও খবর