চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

এআইয়ের প্রভাব : সিঙ্গাপুরের সর্ববৃহৎ ব্যাংকে ৪ হাজার পদ ছাঁটাই

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-02-2025 03:33:00 am

◾বিপুল দেব রায় : সিঙ্গাপুরের সর্ববৃহৎ ব্যাংক ডিবিএস আগামী তিন বছরে চার হাজার পদ কমানোর ঘোষণা দিয়েছে। এর কারণ হরো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমানে মানুষের সম্পাদিত অনেক কাজের দায়িত্ব নেবে। 

এক বিবৃতিতে ডিবিএসের এক মুখপাত্র বলেন, ‘পরবর্তী কয়েক বছরে অস্থায়ী ও চুক্তিভিত্তিক পদগুলোর মেয়াদ শেষ হওয়ার সঙ্গে স্বাভাবিকভাবেই এই ছাঁটাই হবে।

স্থায়ী কর্মীরা এই ছাঁটাইয়ের ফলে প্রভাবিত হবেন না বলে জানিয়েছে ব্যাংকটি। পাশাপাশি ব্যাংকের বিদায়ী প্রধান নির্বাহী পিউশ গুপ্তা জানিয়েছেন, ডিবিএস প্রায় এক হাজার নতুন এআইসম্পর্কিত পদ তৈরি করবে।

এ সিদ্ধান্তের কারণে ডিবিএস প্রথম কয়েকটি বড় ব্যাংকের মধ্যে একটি হিসেবে উঠে এসেছে, যারা তাদের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে বিশদ বিবরণ দিয়েছে। তবে ব্যাংকটি উল্লেখ করেনি, ছাঁটাইগুলোর মধ্যে কতগুলো পদ সিঙ্গাপুরের বা কোন কোন বিভাগ এতে বেশি প্রভাবিত হবে।

বর্তমানে ডিবিএসের আট থেকে ৯ হাজার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী রয়েছে। ব্যাংকটি প্রায় ৪১ হাজার কর্মী নিয়োগ দিয়েছে।  

গত বছর পিউশ গুপ্তা জানিয়েছিলেন, ডিবিএস এক দশকেরও বেশি সময় ধরে এআই নিয়ে কাজ করছে। তিনি বলেন, ‘আমরা বর্তমানে আট শতাধিক এআই মডেল ৩৫০টিরও বেশি ক্ষেত্রে ব্যবহার করছি এবং ২০২৫ সালের মধ্যে এর আর্থিক প্রভাব এক বিলিয়ন সিঙ্গাপুর ডলার (৭৪৫ মিলিয়ন মার্কিন ডলার) ছাড়িয়ে যাবে বলে আশা করছি।

গুপ্তা চলতি বছরের মার্চের শেষে ব্যাংকটির দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। তার স্থলাভিষিক্ত হবেন বর্তমান উপপ্রধান নির্বাহী তান সু শান।

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রসার এর সুফল ও ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনায় এসেছে। ২০২৪ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানায়, বিশ্বজুড়ে প্রায় ৪০ শতাংশ চাকরির ওপর এআইয়ের প্রভাব পড়বে।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ‘বেশির ভাগ ক্ষেত্রে, এআই সামগ্রিক বৈষম্য আরো বাড়িয়ে তুলবে।

তবে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি গত বছর জানিয়েছিলেন, এআই কোনোভাবেই চাকরি ধ্বংসের প্রধান কারণ হবে না এবং মানব কর্মীরা নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে শিখবে। তিনি আরো বলেন, এআইয়ের কিছু ঝুঁকি থাকলেও এর বিশাল সম্ভাবনাও রয়েছে।

আরও খবর