বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরায় ৩কোটি টাকা আত্মসাতের ঘটনায় এনজিও পরিচালক আরিফা গ্রেফতার

সাতক্ষীরায় গ্রাহকদের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় অভিযান চালিয়ে প্রিমিয়ার ইসলামী সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেড এনজিও পরিচালক সাতক্ষীরা মাছখোলা সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক আরিফা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার পুরাতন সাতক্ষীরার মায়েরবাড়ী মন্দিরের পাশবর্তী একটি বাড়ীতে আত্মগোপনে থাকা অবস্থায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার স্বামী এনজিও ম্যানেজার কামরুল ইসলাম আগেভাগেই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এর আগে পুরাতন সাতক্ষীরার আনসার ভিডিপি ক্যাম্পের উত্তরপাশে অবস্থিত বিলাসবহুল বাড়িতে অভিযান চালায় পুলিশ।

এনজিওটি’র কর্মী দেবহাটা উপজেলার খেজুরবাড়ীয়া পারুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কন্যা রীনা পারভীনের সাতক্ষীরা থানায় দায়ের করা মামলায় পুলিশ এনজিও পরিচালক প্রতারক আরিফা খাতুনকে গ্রেফতার করে। যার মামলা নম্বর-৪০।

মামলায় স্কুল শিক্ষিকা এনজিও পরিচালক আরিফা খাতনকে প্রধান করে ও তার স্বামী এনজিও ম্যানেজার কামরুল ইসলামের পিতার নাম আবুল হোসেন।

মাছখোলা সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক আরিফা খাতুন তারা স্বামী কামরুল ইসলাম যোগসাজস করে স্ত্রী আরিফা খাতুন স্কুল শিক্ষিকা হওয়া সত্বেও নিয়মবহির্ভূত ভাবে জেলা সাতক্ষীরা সমবায় অফিস থেকে কর্মকর্তাদের ম্যানেজ করে ২০১১ সালে প্রিমিয়ার ইসলামী সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ এর নামে এনজিওর রেজিষ্টেশন বাগিয়ে নেন। যার রেজিস্টেশন নং-২৭।

এনজিওর লাইন্সেস পেয়েই বিগত আওয়ামী লীগ সরকারের দলীয় নেতা-কর্মীদের ছত্র ছায়ায় থেকে ঋন ও লোন দেওয়া এবং ডিপিএস এর দুই থেকে তিনগুন টাকা দেওয়ার কথা বলে মাঠ পর্যায় থেকে প্রায় দুই শতাধিক গ্রাহকদের নিকট থেকে প্রায় তিন কোটি টাকা আত্মসাত করেন এনজিওটি’র পরিচালক স্কুল শিক্ষিকা আরিফা খাতুন ও তার স্বামী ম্যানেজার কামরুল ইসলাম। এরপর থেকে আরিফা খাতুন ও তার স্বামী কামরুল ইসলামকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

এক সময় যে সংসারে তাদের নুন আনতে পন্তা ফুরাত তারা এখন সাতক্ষীরা শহরের বিলাস বহুল বাড়ী, গাড়ীসহ কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। ব্যাংক একাউন্টেও রয়েছে কোটি টাকা।
মামলার নথিসুত্রে ও ভূক্তভোগী এবং থানা পুলিশের দেওয়া তথ্যমতে জানাজায়, দেবহাটা উপজেলার খেজুরবাড়ীয়া পারুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কন্যা রীনা পারভীন এনজিওটিতে ২০১২ সালে মাঠ পর্যায়ে কর্মী হিসেবে যোগদান করেন। এর পর ওই এনজিও পরিচালক আরিফা খাতুন ও তার স্বামী ম্যানেজার কামরুল ইসলাম তার মাধ্যমে এনজিওর ডিপিএস এর মাধ্যমে তার দুই বোন পুলিশ সদস্য রত্না খাতুন ও ঝর্ণা খাতুন এবং হেনা খাতুন, রেজওয়ানা খাতুন, ইউসুপ আলী, আমেনা খাতুন, রেশমা খাতুন, ইমরান ও রফিকুল ইসলাম গংদের নিকট থেকে ৬৪টি বই এর মাধ্যমে ৩৪ লক্ষ ৩৭ হাজার টাকা গ্রহন করেন। দীর্ঘ প্রায় ৪ বছর ডিপিএস এর মেয়াদ পূর্ন হলেও তাদের নায্য পাওনা টাকা বুঝিয়ে না দিয়ে বিভিন্ন ভাবে বিগত আওয়ামী লীগ নেতাদের ছত্র ছায়ায় থেকে ভয়ভিতি দেখিয়ে আসছিল। দিনের পর দিন দিন গ্রাহকরা তাদের সাথে যোগাযোগ করে টাকা না পেয়ে ক্ষুব্দহন। এনিয়ে সাতক্ষীরা সদর থানায় কয়েক দফায় বসাবসি হয়। এক পর্যায়ে গত ২২ ফেব্রুয়ারি গ্রাহকদের পাওনা টাকা দিতে স্বীকার হয়ে তারা গ্রাহকের টাকা না দিয়ে আত্মগোপনে চলে যান। এক পর্যায়ে বহু হয়রানি ও লাঞ্জনার স্বীকার হয়ে বীর মুক্তিযোদ্ধা কন্যা রীনা পারভীন বাদি হয়ে ২৫ ফেব্রুয়ারি সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নাম্বার-৪০। এই মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার এস আই মহাসিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এনজিও পরিচালক স্কুল শিক্ষিকা আরিফা খাতুন (৪০)কে আটক করে থানায় নিয়ে আসে।

মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার এস আই মহাসিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রায় দুই শতাধিক গ্রাহকের নিকট থেকে সঞ্চয় ও জমাদেওয়া ডিপিএস এর প্রায় তিন কোটি টাকা এনজিও পরিচালক আরিফা খাতুন ও তার স্বামী ম্যানেজার কামরুল ইসলাম আত্মসাত করেছে। এনজিও কর্মী ও ওই এনজিওর গ্রাহক রীনা পারভীনের দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তকরা হয়। উভয় পক্ষকে নিয়ে থানাতে বসাবসি হলে তারা মামলাটি গ্রহন না করার অনুরোধ জানিয়ে গ্রাহকদের টাকা ফেরত দিবেন বলে জানান। পরবর্তীতে তারা গ্রাহকের টাকা না দিয়ে বাদি পক্ষকে হমকি-ধামকি ও লাঞ্চিত করে স্বামী-স্ত্রী আত্মগোপনে চলে যান। এ ঘটনায় মামলা রেকর্ড হলে অভিযান চালিয়ে দুপুরে একটি বাড়ী থেকে এনজিও পরিচালকে আরিফা খাতুনকে আটক করা হয়েছে।

Tag
আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৮ ঘন্টা ৪০ মিনিট আগে