বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক নারী দিবসে বহ্নিশিখা-গ্রীন ভয়েসের র‌্যালি-আলোচনা সভা

রাজশাহী কলেজ শাখা বহ্নিশিখা-গ্রীণ ভয়েসের উদ্যোগে "অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন" প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৮ মার্চ) বিকালে গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সভাপতি ও বহ্নিশিখার আহ্বায়ক রাবেয়া খাতুনের নেতৃত্বে র‌্যালি শেষে রাজশাহী কলেজের হাজী মোহাম্মদ মহসীন ভবনের ১৭ নাম্বার গ্যালারিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় 


আলোচনা সভায় বক্তারা বর্তমান সময়ে নারীদের নির্যাতনের বিষয়গুলো তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন। নারী নির্যাতন বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।


এছাড়াও সভায় নারীদের টেকসই উন্নয়ন অগ্রযাত্রায় বিজ্ঞানভিত্তিক ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ, প্রযুক্তি ও উদ্ভাবনে সুযোগ তৈরি, প্রবেশাধিকার, সক্ষমতা তৈরি ও ক্ষমতায়ন করার উপর গুরুত্বারোপ করা হয়। 


আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু: যহুর আলী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.শিখা সরকার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোছা: জান্নাতুন নেছা, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো: আমিনুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোসা: রোজিনা আফরোজ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো: গোলাম কিবরিয়া।

আরও খবর