ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ধর্ষকের কঠোর শাস্তির দাবিতে জবিতে মশাল মিছিল


সারাদেশে ধর্ষণ ও নিপীড়নের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে হয়ে ক্যাম্পাসে ফিরে। এসময় শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন পথচারীরা।


আজ রোববার সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এসময় ছাত্রীদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও।


মিছিলে শিক্ষার্থীরা 'ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু', 'তুমি কে আমি কে আছিয়া আছিয়া', 'জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস', 'আমার বোনের কান্না, আর না আর না'সহ নানা শ্লোগান দেন। 


বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইভান তাহসিব বলেন, সামাজিকভাবে নারীদের যে হেয় করা হয় তার প্রতিবাদে আমরা এখানে হাজির হয়েছি। সারাদেশে অব্যাহত ধর্ষণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে পারলে আর কেউ ধর্ষণ বা এরকম অপরাধ করার সাহস পাবে না। আমরা ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করার দাবি জানাই।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী তামান্না বলেন, নারীরা আজ কোথাও নিরাপদ না। না ঘরে না বাইরে। কোথাও শান্তি নাই। সব জায়গাতেই মানুষ রুপী পশুদের রাজত্ব। ফেসবুক মিডিয়া খুললেই শুধু ধর্ষণ। প্রকাশ্য মৃত্যু শাস্তি নীতি চালু করলে এই ভাইরাস কমবে। ধর্ষণ এখন সংক্রমণ রোগের মতো রুপ নিয়েছে। 


আরেক শিক্ষার্থী ফয়জুন তানহা বলেন, আইনের প্রয়োগ না থাকায় দেশে অহরহ ধর্ষণের মতো ঘটনা ঘটছে। সেই সাথে ধর্মীয় শাসনও নিশ্চিত করা জরুরি। ধর্ষকের একমাত্র শাস্তি হওয়া প্রয়োজন মৃত্যু। 

আরও খবর