‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

খেলাপিদের ঋণমক্ত হওয়ার সুবিধার শর্ত আরও শিথিল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-03-2025 05:18:11 am

ঋণ খেলাপিদের থেকে টাকা আদায়ে দেয়া সুবিধার শর্ত আবার শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ‘ঋণমুক্ত’ হতে আগের সরকারের সময়ে দেয়া ‘এক্সিট পলিসিতে’ আশানুরূপ সাড়া না পাওয়ায় এবার এককালীন পরিশোধের (ডাউনপেমেন্ট) অর্থের পরিমাণ বিদ্যমান ঋণ স্থিতির ১০ শতাংশের বদলে ৫ শতাংশ করা হয়েছে।


নতুন করে নীতিমালায় দুই জায়গায় ছাড় দেয়া হয়েছে। প্রথমত, ঋণের ৫ শতাংশ অর্থ জমা দিয়ে সর্বোচ্চ তিন বছরে পুরো টাকা পরিশোধের কথা বলা হয়েছে। আগের সার্কুলারে এটা ১০ শতাংশ ছিল।


দ্বিতীয়ত, ব্যাংকের পরিচালনা পর্ষদ বা নির্বাহী কমিটি অনুমোদন করলেই এ সুবিধা মিলবে। তবে মূল ঋণের মধ্যে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত এক্সিট সুবিধা দেয়ার অনুমোদন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দিতে পারবে, আগে এটা ছিল ১০ লাখ টাকা।


সোমবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠিয়েছে। কোনো ঋণ গ্রহীতা এ সুবিধা নিতে আবেদন করলে তা ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


তবে ঋণের একাংশ পরিশোধ হলেও আগের মত ঋণ নিয়মিত করার সুযোগ পাবেন না তারা। পুরো ঋণ শোধ না হওয়া পর্যন্ত খেলাপি গ্রাহক ‘খেলাপি’ হিসেবেই চিহ্নিত হবেন। এই সময়ে তিনি নতুন কোনো ঋণও পাবেন না।


বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, খেলাপি হয়ে যাওয়া ঋণ গ্রহীতাদের থেকে আশানুরূপ সাড়া না পাওয়ার জন্য এক্সিট পলিসিতে ডাউনপেমেন্টের হার কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।


খেলাপি ঋণে জর্জরিত ব্যাংক খাত থেকে বের হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে ২০২৪ সালের জুলাইতে নতুন এ নীতিমালা করেছিল বাংলাদেশ ব্যাংক। এটিকে ‘এক্সিট পলিসি’ পলিসি বলা হয়েছিল।

আরও খবর






6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩১ দিন ৮ ঘন্টা ৫৪ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

৩২ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে