সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

রামগড়ে স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টায় আটক ২



রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের এক স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে দুই জনকে আটক করেছে রামগড় থানা পুলিশ। 


( ১৮ই মার্চ) মঙ্গলবার এ ঘটনায় ভুক্তভোগীর অভিভাবক থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ আসামীকে  আটক করে।

 

আটককৃতরা রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকার মৃত কালী কুমার ত্রিপুরার ছেলে রাজু ত্রিপুরা (৪২) ও একই এলাকার সাধু মিয়ার ছেলে বাবুল মিয়া মুন্না (২৬)। এরমধ্যে রাজু ত্রিপুরা ওই ছাত্রীর পাশের গ্রামের ও বাবুল মিয়া অটোরিক্সা চালক। 


অভিযোগে জানা যায়, গত ১৬ মার্চ (রবিবার) সকাল ৮টার সময় ওই ছাত্রী (১১) প্রাইভেট পড়ার উদ্দেশ্যে অটোরিক্সা যোগে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার সময় আটক দুই ব্যক্তি স্কুলছাত্রীকে বিদ্যালয়ের গেইটে নামিয়ে না দিয়ে জোরপূর্বক অপহরণ করার উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যায়। পথিমধ্যে স্কুলছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামীরা তাকে রেখে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ছাত্রীকে বিদ্যালয়ে পাঠিয়ে দেন।


রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, ছাত্রীর অভিভাবক আটক দুই ব্যক্তির নামে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় এজাহার দায়ের করলে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে খাগড়াছড়ি জেলা  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।  


Tag
আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে