সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

ডোমারের হরিণচড়ায় ভিজিএফ চাল বিতরণ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নে সরকার কর্তৃক বরাদ্দকৃত অসহায়, দুঃস্থ, অন্যান্য দুর্যোগাক্রান্ত ও অতিদরিদ্র মানুষের মাঝে ১০ কেজি হারে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ই মার্চ) সকালে উপজেলার ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন- ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল রানা। এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ও বিতরণ কার্যক্রমের তদারকি কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম, ১০নং হরিণচড়ার ইউপি সদস্য মোঃ লুৎফর রহমান, আজিজুল ইসলাম, তরিকুল ইসলাম, আব্দুল করিম প্রমুখ সহ অন্যান্য ইউপি সদস্য-সদস্যা, ইউপি সচিব, উদ্যোক্তা সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। ভিজিএফ চাল বিতরণের ব্যাপারে ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল রানা বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সরকারের দেয়া অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ ২ হাজার ৫৫৭টি পরিবারের মাঝে ২৫ টন ৫৭০ কেজি ভিজিএফ চাল জনপ্রতি ১০ কেজি করে বিতরণ করা হয়েছে।
Tag
আরও খবর