দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

শিম চাষে লাভবান অভয়নগরের কৃষকরা।

কৃষক ইব্রাহিম

যশোরের অভয়নগরে চাষিদের চোখে-মুখে এখন তৃপ্তির হাসি। শিম চাষ করে সাফল্য পেয়েছেন স্থানীয় কৃষকরা। সাধারণত শীতকালে শিম চাষ করেন সবজি চাষিরা। সে জন্য ধানের জমিতে মাঝে মাঝে নালা কেটে মাটি উঁচু করে নিচু জমিতে এখন শিম চাষ করছেন এসব কৃষকরা।

  

চলতি মৌসুমে অভয়নগর উপজেলার পুড়াখালী গ্রামসহ বেশ কিছু এলাকার মাঠে মাঠে এখন শিম  তোলার ফুলের সমারহ।দূর থেকে দেখলে মনে হবে সাদা আর বেগুনি রঙের প্রজাপতি খেলা করছে। শিমের ফুলের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করছে সবাইকে। এখন শিম গাছ পরিচর্যা ও শিম তোলায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় চাষিরা। ভালো ফলন আর দাম বেশি হওয়ায় তারা খুশি। এ উপজেলার মাটি ও আবহাওয়া শিম চাষের জন্য বেশ উপযোগী।

উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, প্রচুর শিমের মাচা। ছড়ায় ছড়ায় ঝুলছে শিম। বিষয়টি জানতে চাওয়া হয় ওই এলাকার সবজি চাষি মোঃইব্রাহীম কে। সে নিজেকে একজন সফল শিম চাষি হিসেবে গড়ে তুলেছেন।ছোট বেলা থেকেই তিনি পিতার হাত ধরে পাশে পাশেই থাকতেন। আর শিখেছেন কি ভাবে চাষ করতে হয়, বিশেষ করে শিম চাষের কৌশল।

তিনি জানান, আবহাওয়া ভালো হওয়ায় এবার শিমের বাম্পার ফলন হয়েছে। দামও ভালো পাওয়া যাচ্ছে। এবার তিনি ২৫ কাঠা জমিতে শিম চাষ করেছেন। কাঠাই মন মন ফলন হয়েছে।খরচ বাদে ৭০/৮০ হাজার টাকা লাভ হয়েছে। এখনো জমিতে যথেষ্ঠ শিম রয়েছে।এবার শিম চাষ করে খুবই লাভবান। এ বছর ফলনও ভাল দামও ভালো।অনেক কৃষকের মতো তিনিও এবার শিম চাষে লাভোবান হয়েছেন। প্রতি বছরই এভাবে শিম চাষ করে খাকেন।শিম চাষে বেশ খরচ রয়েছে , যেমন সার, কীটনাষক, মাচা তৈরী,নালা কাটা,বাশ-সূতা, এমনকি পরিচর্যায় অনেক সময় ও শ্রম দিতে হয়।সরকারী সহযোগীতা পেলে কৃষকরা আরো উদ্দোগী হবে।ফসল বেশী ফলবে, দেশর অনেক চাহিদাও মিটবে।

Tag
আরও খবর







deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২৩২ দিন ১৯ ঘন্টা ৪১ মিনিট আগে