কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

নড়িয়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র রমজান উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বিকেল ৫টায় উপজেলার বিহারীলাল উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়, যেখানে নড়িয়ার বিশিষ্টজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনডিএফ সেক্রেটারি জেনারেল ও শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল। তিনি বলেন, সমাজ গঠনের আগে নিজেদের নৈতিক ও আদর্শিক ভিত্তি মজবুত করা জরুরি। আসুন, এই রমজানে আমরা কোরআনকে সহীশুদ্ধভাবে পড়ার, বোঝার ও তার আলোকে জীবন গঠনের প্রতিজ্ঞা করি।

নড়িয়া উপজেলা পূর্বের আমীর মাওলানা কাজী আবুল বাসারের সভাপতিত্বে এবং উপজেলা পশ্চিমের আমীর ইঞ্জিনিয়ার কাহেদ নজরুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য মাওলানা মাসুম বিল্লাহ। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম-উলামা, শিক্ষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী আবুল বাসার। তিনি বলেন, রমজান সৎকর্ম ও আত্মশুদ্ধির মাস। আমাদের উচিত এ সময়কে যথাযথভাবে কাজে লাগানো এবং ইসলামের আদর্শ অনুসরণ করা।

শান্তিপূর্ণ পরিবেশে ইফতার মাহফিলটি সম্পন্ন হয়, যেখানে স্থানীয় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

Tag
আরও খবর