ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

ভাসমান গুদামের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান শুরুঃনৌপথে চেকপোষ্ট

পবিত্র রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বহিঃনোঙর ও অভ্যন্তরীণ নৌপথে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে নৌ বাহিনী, নৌ পরিবহন মন্ত্রণালয় ও নৌ পুলিশের সমন্বয়ে বঙ্গোপসাগরের হিরণ পয়েন্ট, হারবারিয়া, বাগেরহাটের মোংলা, আংটিহারা, রূপসা ও নোয়াপাড়া নোঙর এলাকা সংলগ্ন নৌ রুটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ড এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, ভোজ্য তেল এবং অন্যান্য খাদ্য দ্রব্যাদি বহনকারী জাহাজ/লাইটারসমূহ যাতে ভাসমান গুদামে পরিণত না হয়, সে লক্ষ্যে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে

একইসঙ্গে এ সকল জাহাজ/ট্যাংকারসমূহের বিভিন্ন নথিপত্র, আইএমও নম্বর, অগ্নি নির্বাপনী আইটেম ও লাইফ সেভিংস ইক্যুইপমেন্টসমূহের সঠিকতাও যাচাই করা হচ্ছে।

তিনি জানান, এছাড়া সুনীল অর্থনীতিকে সমৃদ্ধশীল করার লক্ষ্যে সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে কোস্ট গার্ড। বাণিজ্যিক জাহাজসমূহ যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে- তা নিশ্চিত করার পাশাপাশি নৌ দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিতভাবে কার্গো ও পর্যটকবাহী জাহাজসমূহের নিরাপত্তাও নিশ্চিত করা হচ্ছে।



আরও খবর







deshchitro-6af597d310290-121126044123.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

৭ ঘন্টা ১৭ মিনিট আগে