মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

নতুন করে সুন্দরবনের গুলিশাখালী আগুন পানি সংকট,নেভাতে জোয়ারের অপেক্ষা


সুন্দরবনের ধানসাগরের পর গুলিশাখালীতে নতুন করে লাগা আগুনের চারপাশে ফায়ার লাইন (শুকনা পাতা সরিয়ে ও মাটি কেটে নালা তৈরি) কাটা হয়েছে। ঘটনাস্থলের চারপাশে কোথাও পানি নেই। তাই জোয়ারের অপেক্ষায় রয়েছেন বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

বন বিভাগ সংশ্লিষ্টরা জানান, রাতে জোয়ার এলেই ফায়ার লাইনে দেওয়া হবে পানি। আর বনাঞ্চলে পানি স্প্রে করা হবে। তাতে আর আগুন চারপাশে ছড়াতে পারবে না। আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে। কলমতেজীর তুলনায় গুলিশাখালীর আগুনের তেজ বেশি।

চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস বলেন, ‘আমরা ফায়ার লাইন কেটে রেখেছি কিন্তু পানির সংকট রয়েছে। জোয়ার না আসা পর্যন্ত রাত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, শনিবার কলমতেজীতে লাগা আগুন রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে। আগুন নিভে গেছে। দুই এক জায়গায় ধোঁয়া দেখা যাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে গুলিশাখালীতে কী পরিমাণ জায়গায় আগুন জ্বলছে, তা জানতে ও জানাতে আরও সময় লাগবে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা।

আরও খবর