সেনবাগে ফুটপাত দখল ও অবৈধ স্ট্যান্ডে বিপর্যস্ত জনজীবন লোহাগাড়ায় প্রবাসী মোহাম্মদ আলমগীরের ইন্তেকাল, শোকের ছায়া এলাকায় খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য

সুন্দরবন থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ, শিকারী পলাতক

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

সুন্দরবনে বনবিভাগের অভিযানে হুলার ভারানী খাল থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এসময় ৪ চোরা শিকারি পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়। এ ঘটনায় পলাতকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে বনের হুলার ভারানী খালে অভিযান চালায় বনপ্রহরীরা। এসময় বনপ্রহরীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা বনের গহীনে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া নৌকায় তল্লাশি চালিয়ে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করে বনপ্রহরীরা। জব্দ করা হয় চোরা শিকারিদের ব্যবহৃত নৌকাটিও।

এ ঘটনায় পলাতক চোরা শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা হরিণের মাংস কেরোসিন তেল দিয়ে মাটিচাপা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বনবিভাগ।

আরও খবর