বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

‘যে ভোটের জন্য এতো লড়াই-সংগ্রাম, কোথায় সেই ভোট

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-05-2025 06:36:19 am

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “রক্ত পিপাসু, হিংস্র এক দানবের হাত থেকে স্কুল-কলেজের শিশুদের নেতৃত্বে দেশের জনগণ এক ফ্যাসিস্ট মুক্ত করেছে। হাজার হাজার নয় ১০ লাখ মানুষ খুন করে হলেও রক্ত পিপাসু হাসিনা ক্ষমতায় টিকে থাকতে চাইতেন। বিভিন্নভাবে চেষ্টা করেও ক্ষমতায় টিকে থাকতে পারেননি। যে ভোটের জন্য এতো রক্তদান হয়েছে, এতো লড়াই সংগ্রাম হয়েছে, কোথায় সেই ভোট?”



শনিবার (১৭ মে) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া ছাদতআলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল খেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


জাতীয় নির্বাচনের কথা স্মরণ করিয়ে রুহুল কবির রিজভী বলেন, “আমরা আজও ভোট পেলাম না। এই যে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু সেই ক্ষমতা এখনো ফিরে আসছে না কেন? সেটা নিয়ে এতো গড়িমসি কেন? কবে সংস্কার শেষ করবেন, আর কবে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন জনগণ জানতে চায়।” 



বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের সভাপতিত্বে ফুটবল খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

আরও খবর