নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

ইবিতে গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণের নবীন বরণ ও প্রবীণ বিদায়

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যায়নরত গাইবান্ধা জেলার ছাত্রদের নিয়ে গঠিত গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 


সংগঠনটির সভাপতি মো: রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শিপন মিয়া এবং আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার। এসময় সংগঠনটির প্রচার সম্পাদক শাকিব আল হাসান রাকিবের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো: গোলাম হক্কানীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নবীন প্রবীণ অর্ধশতাধিক সদস্যবৃন্দ।


অতিথিরা বলেন, 'মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তোমরা বিশ্ববিদ্যালয়ে এসেছো। তোমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত পড়াশোনায় মনোনিবেশ করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। সেই সাথে নিজের দক্ষতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত হওয়া। আমাদের সকলের উচিত পারস্পরিক সহযোগিতা করা। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে আমাদের সকলকে খুব কঠোর পরিশ্রম করতে হবে। ধার করা জ্ঞান দিয়ে বেশি দূর যাওয়া যায় না, এজন্য তোমাদেরকে নিজ উৎসাহে জ্ঞান অর্জন করতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে। এখানে তোমরা এখন স্বাধীন। তোমাকে এখানে কি কি করো বা করতেছো, কিভাবে চলতেছো, সেসব কেউ খোঁজ খবর নিবে না। তোমাকে তোমার নিজের দায়বদ্ধতার জায়গা থেকে সবসময় নিজেকে সঠিক পথে রেখে চলতে হবে।"

তারা আরও বলেন, ‘আমরা ইবিতে যারা আছি তারা সবাই মিলে একটা পরিবার। আমরা একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়াবো। আমাদের নাড়ীর প্রতি যেমন টান থাকে তেমনি জেলা কল্যাণের প্রতিও টান থাকতে হবে।’


উল্লেখ্য, অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সংগঠনটির সদস্যদের অংশগ্রহণে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও খবর