জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

সিলেটে রাবতার পাঠচক্র ‘চিন্তা যাত্রা’ সম্পন্ন: বই আর চিন্তার মিলনমেলা

ব্যতিক্রমধর্মী বই ও চিন্তাভিত্তিক প্রাণবন্ত আড্ডা


সিলেটের সাহিত্যপ্রেমী ও জ্ঞানভিত্তিক সমাজের জন্য এক অনন্য সন্ধ্যার আয়োজন করে রাবতা। বৃহস্পতিবার (২২ মে) সিলেটের জল্লারপাড়ে অবস্থিত বই বিক্রয়কেন্দ্র ‘নির্বাচত’-এ অনুষ্ঠিত হয় ‘রাবতার পাঠচক্র: চিন্তা যাত্রা’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী বই ও চিন্তাভিত্তিক আড্ডা।

আয়োজনে অংশ নেন সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে আসা বইপ্রেমী পাঠক-লেখক। 

কথা বলেন লেখক তরুণ চিন্তাক তানজিল শাহরিয়ার, আনারুল ইসলাম, শাখাওয়াত হোসেন শাকিল, হেলাল হামাম, জয়নাল আবেদিন, আব্দুল ওয়াহিদ শিপু, জামিল আহমদ, আব্দুল কাদির, মুশফিকুর রহমান রাফি, শাহরিয়ার সৈকত, মুহাম্মদ মুশতাক আহমদ, ফাহাদ ও আফজাল হাসানসহ অনেক। 

সন্ধ্যার মাগরিবের নামাজের পর থেকেই শুরু হয় মূল অনুষ্ঠান। সঞ্চালনায় ছিলেন রাবতার ফাউন্ডার লাবীব হুমায়দী। তিনি সূচনা বক্তব্যে বলেন, “চিন্তা যাত্রা মূলত বইপ্রেমীদের একত্রিত করে একে অপরের জ্ঞান, অভিজ্ঞতা ও ভাবনার আদান-প্রদান করার একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ প্রয়াস। বইকে কেন্দ্র করে সমাজে যে চিন্তার জগৎ গড়ে উঠতে পারে, আমরা সেটিরই একটা দ্বার উন্মোচন করতে চেয়েছি।”

আলোচনায় অংশগ্রহণকারী সবাই নিজেদের পড়া প্রিয় বই নিয়ে মতামত ও অভিজ্ঞতা ভাগ করে নেন। কেউ আলোচনা করেন সাহিত্য নিয়ে, কেউ দর্শন, কেউ ইতিহাস আবার কেউ নিজের আত্মঅনুসন্ধানের গল্প বলেন বইয়ের আলোকে। একেকজনের ভাবনা, বই নির্বাচন এবং দৃষ্টিভঙ্গি একে অপরকে নতুনভাবে ভাবতে ও বুঝতে সাহায্য করে।

এই আয়োজনকে কেন্দ্র করে দীর্ঘদিন পর সিলেটে এমন প্রাণবন্ত বই আড্ডা ফিরে আসায় অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দ ও কৃতজ্ঞতা ছড়িয়ে পড়ে। তারা রাবতা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং এই ধারা নিয়মিত রাখার জন্য উৎসাহ দেন। অনেকেই বলেন, এমন আয়োজন তরুণ প্রজন্মকে বইয়ের প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং সিলেটের সাহিত্যিক আবহকে আরও সমৃদ্ধ করবে।

সবশেষে, আয়োজক ও অংশগ্রহণকারীরা একসাথে বসে ভবিষ্যতের পরিকল্পনা ও পাঠচক্রের ধারাবাহিকতা নিয়ে ছোটখাটো মতবিনিময় করেন। ‘চিন্তা যাত্রা’ যেন শুধু একটি আয়োজন না থেকে, বরং চিন্তার এক ধারাবাহিক উৎসবে রূপ নেয়—এই প্রত্যাশাই ব্যক্ত করেন সবাই।

রাবতার পক্ষ থেকে জানানো হয়, বইপ্রেমীদের জন্য এমন আরও আয়োজন শীঘ্রই সিলেট ও আশপাশে চালু করা হবে। ‘চিন্তা যাত্রা’ হয়ে উঠবে এমন এক প্ল্যাটফর্ম, যেখানে বই হবে সংযোগের সেতু এবং চিন্তা হবে এগিয়ে যাওয়ার দিশা।

আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

২৩ ঘন্টা ১৭ মিনিট আগে