সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

রাজবাড়ী কোর্ট চত্বর থেকে চুরি, তিন চোর গ্রেপ্তার

রাজবাড়ী কোর্ট চত্বর থেকে চুরি, তিন চোর গ্রেপ্তার রাজবাড়ী জেলা জজ আদালত চত্বরে সংঘটিত একটি চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে রাজবাড়ী জেলা পুলিশ। ফরিদপুর জেলার চর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া মোটরসাইকেল। গ্রেফতার করা হয়েছে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে। গত ১৯ মে সকালে এক ব্যক্তি তার কালো রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল (রেজি. নং: রাজবাড়ী-হ-১২-৩৫৩৮) রাজবাড়ী জেলা জজ আদালতের রিসিপশনের পাশে তালাবদ্ধ অবস্থায় রেখে অফিসে যান। দুপুরে এসে দেখেন, মোটরসাইকেলটি নেই। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, একজন অজ্ঞাত ব্যক্তি সেটি চালিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে চলে যায়। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর জেলা পুলিশ সুপার এর দিকনির্দেশনায় রাজবাড়ী সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিমনগর গ্রামের ইদ্রিস শেখের ছেলে মোঃ রানা (২৪), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা ভীমনগর গ্ৰামের মালেক শেখের ছেলে ইসমাইল সুজন(২৫), ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার মজিদ খাঁর ডাঙ্গি গ্রামের শহীদ শেখের ছেলে নজরুল শেখ (৩০)। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যে ফরিদপুর জেলার চরশালিপুর গ্রামের শেখ নজরুলের বাড়ি থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজিব বলেন,“আমরা রাজবাড়ী জেলা পুলিশ সবসময়ই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট। এই চুরির ঘটনার তদন্তে আমরা আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারি ব্যবহার করেছি। চোর চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।” তিনি আরও জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সব সময় কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধ দমনে কোনো আপস করা হবে না।
আরও খবর