শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ

লাখাইয়ে ব্যস্ত সময় পার করছে কর্মকাররা।

লাখাইয়ে ব্যস্ত সময় পার করছে কর্মকাররা। আর ক'দিন পরই ঈদুল আজহা, তাই ব্যস্ত সময় পার করছেন ককর্মকার শিল্পীরা। কর্মকাররা দিন-রাত টুং-টাং শব্দে মুখরিত হচ্ছে কর্মকার পট্টি । হারিয়ে যেতে বসা বাংলার প্রাচীন কর্মকার শিল্প যেন প্রাণ ফিরে পেয়েছে। এখন দম ফেলারও ফুরসত নেই কর্মকার পাড়ার শিল্পীদের। লোহার টুং-টাং শব্দে মুখরিত হয়ে উঠেছে উপজেলার প্রতিটি কর্মকার পট্টি। উপজেলার বুল্লা বাজার, মুড়াকড়ি, লাখাই বাজারসহ বিভিন্ন হাট বাজার ও কর্মকার বাড়ীতে কোরবানির ঈদকে সামনে রেখে পশু জবাইয়ের ছোরা, চাপাতি, চাকু, দা, বটিসহ বিভিন্ন সরঞ্জাম তৈরি ও মেরামত করছেন কর্মকার শিল্পীরা। তাছাড়া ক্রেতাদের পছন্দমত বিভিন্ন মাপের পশু জবাই করার ছোট-বড় ধারালো অস্ত্র তৈরী করছে। সারাবছর টুক-টাক কাজ থাকলেও কোরবানির ঈদের সময় কামার শিল্প মুখরিত হয়ে ওঠে। উপজেলার ফুলবাড়িয়া গ্রামের হামরুল মিয়া জানান, কুরবানীর সরঞ্জামজাদি চা-পাতি, ছোরা, চাকু, দা, বটি কোরবানীর সময় প্রয়োজন পড়ে। বাকী মাস গুলোতে এ সকল জিনিসপত্র তেমন একটা ব্যবহার করা হয় না বললেই চলে। তাই এ সকল জিনিসপত্রে মরিচা পড়ে ধার নষ্ট হয়ে যায়। তাই ঈদের আগেই কর্মকারের দোকানে কুরবানীর পশু জবাইয়ের জিনিসপত্র নতুন করে তৈরী করার প্রয়োজন পড়ে। কর্মকার শিল্পীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসময় দোকানে পুরাতন ও নতুন ধারালো অস্ত্র বানানো ও মেরামতের ভিড় শুরু হয়। ঈদের আগের দিন পর্যন্ত এই ব্যস্ততা থাকে। বুল্লা বাজারের কর্মকার শিল্পী শ্রীকৃষ্ণ কর্মকার জানান, লোহা ও কয়লার দাম বেড়েছে। পশু জবাই করার ছোট-বড় বিভিন্ন সরঞ্জাম সাইজের উপর দাম নির্ভর করে। ছোট চাপাতি ৫শ টাকা, বড় চাপাতি ৭শ-৮শ, বড় ছোরা ৫শ থেকে সাড়ে ৮শ, চাকু ৫০ টাকা থেকে দুশ টাকা, বটি ৫শ থেকে ১ হাজার ২শ টাকায় বিক্রি হচ্ছে। তিনি আরও জানান, এই পেশায় আমরা খুব অবহেলিত। বর্তমান দ্রব্যমূল্য বেশি হলেও সেই অনুযায়ী দাম পাই না। ফলে সারা বছর সংসার চালাতে খুবই কষ্ট হয়। কোরবানির ঈদের সময় পশু জবাইয়ের সরঞ্জামের চাহিদা থাকায় কাজও বেশি হয়। আর সারা বছর তেমন কোন কাজ থাকে না। টুক-টাক কাজ করে সংসার চালাতে হয়, তাই কর্মকার শিল্পীরা বর্তমান এ পেশায় তাদের অবহেলিত মনে করেন। তারপরও পেশা টিকে রাখতে সবাই মিলে কাজ করে যাচ্ছে।
Tag
আরও খবর