একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন “তেলাকুচা পাতা: ডায়াবেটিস নিয়ন্ত্রণে সম্ভাবনাময় ভেষজ, তবে প্রয়োজন সতর্কতা” ধামরাইয়ে রোমা-এমপি দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতি মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা

আগামী ফেব্রুয়ারির মধ্যেই ইবির ৫ম সমাবর্তনের আশ্বাস উপাচার্যের


আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তন আয়োজনের আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিন বলেন, আমার মেয়াদকালের মধ্যে অবশ্যই একটি সমাবর্তন হবে। আমার পরিকল্পনা আছে আগামী ফেব্রুয়ারির মধ্যে একটি সমাবর্তন আয়োজন করার। যদিও ফেব্রুয়ারি মাস নির্বাচনের মাস হতে পারে। তবুও, আমি ফেব্রুয়ারি মাস অতিক্রম করব না। ফেব্রুয়ারি মাসের আগেই আমি একটি সমাবর্তন আয়োজন করার চেষ্টা করব।"


মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে এ আশ্বাস দেন তিনি।


তিনি আরো বলেন, " আমি দেখেছি অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো স্বল্প পরিসরে সমাবর্তনের আয়োজন করে। যেটাতে খুব বেশি সময় লাগে না। তোমাদের বিভাগ এবং অনুষদের জন্য এমন আয়োজন করা বেশ সহজ। আমারও স্বল্প পরিসরে সমাবর্তন আয়োজন করার ইচ্ছে আছে। বাংলাদেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মিনি কনভোকেশন আয়োজন করে না। আমাদের এই ব্যবস্থাটি চালু করতে হবে।"


অনুষ্ঠানে বিভাগটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগটির অধ্যাপক ও অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক ড. শাহজাহান আলী। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, বিভাগটির অধ্যাপক ড. মমতাজুল ইসলাম ও ড. মাহবুবর রহমানসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও খবর