প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

৪৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৫-২৬ অর্থবছরে জবির বাজেট ২৯৭ কোটি ৮২ লক্ষ


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরে ২৯৭ কোটি ৮২ লক্ষ ৫০ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। যা গত অর্থবছরের বছরের তুলনায় ৪৮. ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ১০২তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এর সভাপতিত্বে পরিচালন ও উন্নয়ন বাজেট উত্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন। 


এবারের ২০২৫-২৬ অর্থবছরে প্রস্তাবিত মূল বাজেট ২৯৭ কোটি ৮২ লক্ষ ৫০ হাজার টাকা। যা ২০২৪-২৫ অর্থ বছরে সংশোধিত ঘাটতি বাজেটসহ বরাদ্দের তুলনায় ৪৮.১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এ প্রস্তাবিত বাজেটের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ১৮৭ কোটি ৮২ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়ে ১১০ কোটি টাকা ঘাটতি বাজেট দেখানো হয়েছে। এ ঘাটতি বাজেট থেকে ৬০ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের সম্পূরক বৃত্তি ও অস্থায়ী আবাসনের জন্য বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউজিসি। এছাড়া বাকি ৫০ কোটি টাকা ৩১ টি খাতে ঘাটতি দেখানোর কথা বলেছে বাজেট সংশ্লিষ্টরা৷ 


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন বলেন, গত বছরের তুলনায় আমাদের এ বছরের বাজেট ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমাদের শিক্ষার্থীদের জন্য যে সম্পূরক বৃত্তির কথা বাজেটে উন্থাপন করা হয়েছে তা পেতে কিছুদিন অপেক্ষা করতে হবে। যখনই পাই না কেন শিক্ষার্থীদের এ সম্পূরক বৃত্তি জুলাই থেকেই কার্যকর হবে। একই সাথে অন্যান্য খাতেও আমাদের বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে।


আরও খবর